জুনিয়র বৃত্তি পরীক্ষা : বাংলাদেশ ও বিশ্বপরিচয়
Advertisement
সাধন সরকার, শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় মুন্সীগঞ্জ
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
১১. কোন নদীর দুটি নাম আছে?
ক. মেঘনা খ. কর্ণফুলী গ. যমুনা ঘ. পদ্মা
১২. কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত?
ক. ২৩০ কি.মি খ. ৩৩০ কি.মি
গ. ১২০ কি.মি. ঘ. ৩২০ কি.মি.
১৩. ঢাকা শহর কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা খ. শীতলক্ষ্যা গ. কর্ণফুলী ঘ. বুড়িগঙ্গা
১৪. কর্ণফুলী নদীর উপনদী কোনটি?
ক. হালদা খ. সাঙ্গু গ. কালালং ঘ. কাপ্তাই
১৫. কোন নদী সৃষ্টির কারণ ভূমিকম্প?
ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. কর্ণফুলী
১৬. বাংলাদেশ নদীমাতৃক দেশ। নদী বেশি প্রয়োজন-
i. যোগাযোগ ii. পর্যটন iii. জীবিকার্জনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৭. নদীর প্রবাহ দুর্বল হয়ে যাওয়ার কারণ-
i. পলি জমা ii. বাঁধ নির্মাণ iii. শিল্প বর্জ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৮. সিলেটের পাহাড়ে প্রচুর কী দেখা যায়?
ক. গরান খ. মেহগণি গ. শিরীষ ঘ. বাঁশ
১৯. জলবিদ্যুৎ কোন ধরনের শক্তি?
ক. আণবিক খ. রাসায়নিক
গ. পারমাণবিক ঘ. নবায়নযোগ্য
২০. সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহের নাম কী?
ক. কালনী খ. বরাক গ. তিতাস ঘ. গোমতী
২১. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হলো-
i. চীনামাটি ii. কয়লা iii. সোনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপক পড়ে ২২ নং প্রশ্নের উত্তর দাও :
দুই বন্ধু জামাল ও কামাল প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করছিল। কামাল এমন একটি সম্পদ নিয়ে কথা বলছিল যার সঙ্গে ভূপ্রকতি ও জলবায়ুর সরাসরি সম্পর্ক রয়েছে এবং বঙ্গোপসাগরে এর বিপুল ভান্ডার রয়েছে।
২২. কামাল কোন সম্পদ সম্পর্কে বলছিল?
ক. খনিজ খ. কৃষিজ গ. বনজ ঘ. মৎস্য
২৩. বাংলাদেশের বেশিরভাগ নদীর উৎস কোন দেশে?
ক. নেপাল খ. ভুটান গ. চীন ঘ. ভারত
২৪. উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বনাঞ্চলকে কত ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
নিচের উদ্দীপক পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :
সেতু তার মায়ের সঙ্গে একটি বনভূমিতে বেড়াতে গিয়ে দেখল যে সেখানকার গাছগুলো বেশ উঁচু ও ঘন। তার মা তাকে বলল যে, বাংলাদেশের একটি বনাঞ্চলে এরূপ বৃক্ষ প্রচুর পরিমাণে জন্মায়।
২৫. সেতুর দেখা বনভূমিতে কোন বৃক্ষ জন্মায়?
ক. সেগুন খ. গরান গ. শিরিষ ঘ. বহেড়া
২৬. বাংলাদেশে উক্ত বনভূমির অনুরূপ বনভূমি আছে-
i. চট্টগ্রাম-রাঙামাটিতে ii. বান্দরবান-সিলেটে
iii. দিনাজপুর-পঞ্চগড়ে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপক পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
২৭. মানচিত্রে ‘A’ চিহ্নিত স্থানে নদীটির নাম কী?
ক. পদ্মা খ. মেঘনা গ. যমুনা ঘ. ব্রহ্মপুত্র
২৮. মানচিত্রে ‘B’ চিহ্নিত স্থানে প্রবাহিত নদীটির নাম কী?
ক. নাফ খ. ব্রহ্মপুত্র গ. মেঘনা ঘ. কর্ণফুলী
২৯. পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ কোনটি?
ক. ভারত খ. চীন গ. বাংলাদেশ ঘ. পাকিস্তান
৩০. নদীতে চর জাগে কেন?
ক. জোয়ারের কারণে খ. ভাঙনের কারণে
গ. বানের কারণে ঘ. ভাটার কারণে
উত্তর: ১১.ঘ ১২.গ ১৩.ঘ ১৪.ঘ ১৫.গ ১৬.ঘ ১৭.ঘ ১৮.ঘ ১৯.ঘ ২০.ক ২১.গ ২২.ঘ ২৩.ঘ ২৪.খ ২৫.ক ২৬.গ ২৭.খ ২৮.ঘ ২৯.গ ৩০.খ।
