এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা
বাংলা প্রথম পত্র
Advertisement
উজ্জ্বল কুমার সাহা, সহকারী অধ্যাপক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য হয় না?
ক. কালভেদে খ. পুরুষভেদে
গ. বাচ্যভেদে √ঘ. বচনভেদে
২. ‘গণ’ শব্দের অর্থ কী?
ক. গুচ্ছ √খ. শ্রেণি
গ. প্রকার ঘ. দল
৩. ‘ট্রেন ঢাকা ছাড়ল’-এখানে ‘ঢাকা’ কোন কারকে শূন্য বিভক্তি?
ক. অধিকরণে খ. করণে
গ. কর্মে √ঘ. অপাদানে
৪. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি?
ক. উপসর্গ √খ. কর্মপ্রবচনীয়
গ. প্রত্যয় ঘ. বিভক্তি
৫. বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কী বলে?
ক. আকাঙ্ক্ষা √খ. আসত্তি
গ. আকুতি ঘ. আক্ষেপ
৬. আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার?
ক. দুই √খ. তিন গ. চার ঘ. পাঁচ
৭. ‘তপন’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
√ক. সূর্য খ. সাগর
গ. চাঁদ ঘ. জটিল
৮. ‘দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে’ এটি-
ক. কর্মবাচ্যে √খ. কর্তৃবাচ্যে
গ. ভাববাচ্যে ঘ. কর্মকর্তৃবাচ্য
৯. বাক্যের অন্তর্ভুক্ত পদগুলো উপযুক্ত স্থানে বসানোই-
ক. আসত্তি খ. স্বরভঙ্গি
গ. যোগ্যতা √ঘ. পদ সংস্থাপনার ক্রম
১০. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
ক. আভিজাত্যপূর্ণ
খ. পদবিন্যাস সুনির্দিষ্ট
√গ. কৃত্রিমতাবর্জিত
ঘ. কাঠামো অপরিবর্তনীয়
১১. বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব খ. ভাষাতত্ত্ব
√গ. রূপতত্ত্ব ঘ. বাক্যতত্ত্ব
১২. পরবর্তী স্বর সংবৃত হলে শব্দের আদি ‘অ’ কী হয়?
ক. বিবৃত খ. স্বাভাবিক
গ. অবিবৃত √ঘ. সংবৃত
১৩. শব্দমধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তার সমতা লাভ করাকে কী বলে?
√ক. সমীভবন খ. অসমীকরণ
গ. মধ্যস্বর লোপ ঘ. সমীভবন
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
মানচিত্র পঠন ও ব্যবহার
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৩০। সাধারণত একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় তা হলো ঐ দেশের-
ক. স্থানীয় সময় খ. জাতীয় সময়
গ. প্রমাণ সময় ঘ. আঞ্চলিক সময়
৩১। কোনটির ওপর ভিত্তি করে একটি দেশের প্রমাণ সময় একাধিক হতে পারে?
ক. আয়তন খ. লোকসংখ্যা
গ. সম্পদ ঘ. সরকার
৩২। যুক্তরাষ্ট্রে কয়টি প্রমাণ সময় রয়েছে?
ক. ২টি খ. ৪টি
গ. ৫টি ঘ. ৭টি
৩৩। কানাডার প্রমাণ সময় কয়টি?
ক. ২টি খ. ৩টি
গ. ৪টি ঘ. ৫টি
৩৪। গ্রিনিচের দ্রাঘিমা কত ডিগ্রি?
ক. ০ খ. ৯০ গ. ১৮০ ঘ. ৩৬০
৩৫। গ্রিনিচ কোথায় অবস্থিত?
ক. আমেরিকার নিউইয়র্কে
খ. যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে
গ. যুক্তরাজ্যের লন্ডনে
ঘ. ইতালির ভেনিসে
৩৬। বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
ক. ৯০ ডিগ্রি অক্ষ রেখা
খ. ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা
গ. ৯০ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা
ঘ. ১৮০ ডিগ্রি অক্ষ রেখা
৩৭। কোনটি তার রিসিভার দিয়ে ভূ-উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করে থাকে?
ক. জিআইএস খ. জিওএস
গ. জিএসপি ঘ. জিপিএস
৩৮। জিআইএস-এর ব্যবহার সর্বপ্রথম কোথায় আরম্ভ হয়?
ক. বাংলাদেশে খ. আমেরিকায়
গ. কানাডায় ঘ. যুক্তরাজ্যে
৩৯। জিপিএস-এর সুবিধা হলো-
i. সবাই এটি চালাতে পারে
ii. সহজে অক্ষাংশ নির্ণয় করা যায়
iii. ঝামেলা ছাড়াই জমির সীমানা চিহ্নিত করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii গ. ii, iii ঘ. i, ii, iii
৪০। ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে কী বলে?
ক. জিআইএস খ. জিওএস
গ. জিএসপি ঘ. জিপিএস
উত্তর : ৩০.গ ৩১.ক ৩২.খ, ৩৩.ঘ ৩৪.ক ৩৫.গ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.গ ৩৯.গ ৪০.ক।
