Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬ বাংলা বহুনির্বাচনি প্রস্তুতি

Icon

ড. সনজিত পাল, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

১। প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম কী?

ক. অপভ্রংশ খ. বৈদিক

গ. মাগধী প্রকৃত ঘ. গৌড়ী প্রকৃত

২। ‘মুখে হাসির চিহ্নটুকুও নেই। চাউনি একটু উদ্ভ্রান্ত।’- নগেনের এ অবস্থা কেন হয়েছে?

ক. লজ্জায় খ. ভয়ে গ. আত্মগ্লানিতে ঘ. অসুখে

৩। ‘বিধু বড় হলে উকিল হবে।’- এ মন্তব্যের যথার্থতা প্রকাশ পায় কোন বাক্যে?

ক. যাও যাও যা পার করে গিয়ে

খ. ওর মতো কত লোক আসবে

গ. আমাদের একটা রশিদ লিখে দাও

ঘ. ওরা সাক্ষী থাকবে কি না

৪। ‘অতিথির স্মৃতি’ গল্পে মালিনীর প্রতি কাদের দরদ বেশি ছিল?

ক. চাকরদের খ. প্রতিবেশীদের

গ. লেখকের ঘ. অতিথির

৫। চায়ের দোকান থেকে লোকজন লেখকের দিকে তাকিয়ে ছিল কেন?

ক. বিদেশি বলে খ. বাংলায় কথা বলায়

গ. মহাথেরো সঙ্গে থাকায় ঘ. প্যান্ট পরায়

৬। প্রজারঞ্জনের জন্য বাবুর কোন কাজ আরম্ভ করেছিল?

ক. শত্রুদের ক্ষমা খ. ছদ্মবেশ ধারণ

গ. সাহসিকতার প্রদর্শন ঘ. হিন্দুদের মন জয়

৭। ভীতির কবলে শক্তি মরে কেন?

ক. প্রাণের ভয়ে খ. উপেক্ষার ভয়ে

গ. সমালোচনার ভয়ে ঘ. মন দুর্বল বলে

৮। ‘আমি তো নীরবে দিয়েছি আমার সব’- এ উক্তিটির মধ্য দিয়ে উপেনের মনের কোন অনুভূতিটির প্রকাশ ঘটেছে?

ক. বেদনা খ. ক্ষোভ গ. নিরাশা ঘ. ক্রোধ

৯। ‘কত নারী দিল সিঁথির সিঁদুর’- ‘নারী’ কবিতায় বর্ণিত এ বাক্যে কোন জাতীয় মনোভাব প্রকাশিত হয়েছে?

ক. নারীর অবদানের অস্বীকৃতি

খ. নারীর যথার্থ মর্যাদার অভাব

গ. নারীর বিধবা হওয়া

ঘ. ইতিহাসে নারীর স্থান না দেওয়া

১০। ‘রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে’- এখানে ‘রাঙা মেঘ’ দ্বারা কী বোঝানো হয়েছে?

ক. সন্ধ্যার আবহ

খ. পাখিদের নীড়ে ফেরার সংকেত

গ. মেঘের ভয়ানক রূপ ঘ. মেঘের গর্জন

১১। ভাষার সর্বজনগ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকে কী বলে?

ক. সাধুভাষারীতি খ. চলিত ভাষারীতি

গ. প্রমিত ভাষারীতি ঘ. আঞ্চলিক ভাষারীতি

১২। উচ্চারণস্থান অনুসারে য, য় কোন প্রকার বর্ণ?

ক. তালব্য বর্ণ খ. মূর্ধন্য বর্ণ

গ. দন্ত্য বর্ণ ঘ. জিহ্বামূলীয় বর্ণ

১৩। ‘সর্বস্ব’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?

ক. র্শবোশ্শো খ. র্সবোশ্শো

গ. র্শবোস্শো ঘ. র্শবোশ্সো

১৪। উ/ঊ-এর পর ভিন্নধ্বনির সন্ধির উদাহরণ কোনটি?

ক. অন্বেষণ খ. প্রত্যেক গ. নদ্যম্বু ঘ. ভাবুক

১৫। সংযোগমূলক ধাতুর উদাহরণ কোনটি?

ক. মার খা খ. জমাট গ. খাটবে ঘ. কর্তব্য

১৬। ‘চিকচিক করে বালি কোথা নাই কাদা’- এ বাক্যে দ্বিরুক্ত শব্দ গঠিত হয়েছে কী যোগে?

ক. অনুকার ধ্বনি যোগে খ. সমার্থক শব্দ যোগে

গ. বিপরীত শব্দ যোগে

ঘ. জোড় শব্দের পরের অংশের পরিবর্তন যোগে

১৭। একটি সমাপিকা ক্রিয়া ও একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে কোন ক্রিয়াপদ গঠন করে?

ক. প্রযোজক খ. দ্বিকর্মক

গ. যৌগিক ঘ. সকর্মক

১৮। যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে বলে-

ক. পুরাঘটিত অতীত খ. নিত্যবৃত্ত অতীত

গ. পুরাঘটিত বর্তমান ঘ. ঘটমান বর্তমান

১৯। বর্তমান কালের অনুজ্ঞার সাধারণ রূপের বিভক্তি কোনটি?

ক. -উক খ. -এন গ. -উন ঘ. -বেন

২০। ‘সোনার পাথর বাটি’ বাগধারা অর্থ কী?

ক. সামান্য অর্থ খ. অসম্ভব বস্তু

গ. সুখে থাকা ঘ. অর্থের অহংকার

উত্তর : নিজে বের কর।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৮)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি  (৩৮)

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬ বাংলা বহুনির্বাচনি প্রস্তুতি

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬ বাংলা বহুনির্বাচনি প্রস্তুতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম