জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি
মো. কামরুজ্জামান, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পৃথিবী ও মহাকর্ষ
৩০১। মহাকর্ষ ধ্রুবক G-এর একক কোনটি?
ক. নি-মি২ √খ. নি-মি২/কেজি২
গ. নি-মি২/কেজি ঘ. নি-মি২/কেজি৩
৩০২। বিষুব অঞ্চলে g-এর মান কত মিটার/ সেকেন্ড২?
ক. ৯.৮০৩৯ √খ. ৯.৭৮০৩৯
গ. ৯.৮৩২১৭ ঘ. ৯.৮১
৩০৩। স্প্র্রিং নিক্তি দ্বারা কি মাপা হয়?
ক. ভর খ. ঘনত্ব
গ. আয়তন √ঘ. ওজন
৩০৪। লিফট যদি মুক্ত ভাবে নিচে পড়ে তবে লিফটের সাপেক্ষে আমাদের ত্বরণ হবে-
√ক. শূন্য খ. অসীম
গ. ৯.৮ মি/সে২ ঘ. -৯.৮মি/সে২
৩০৫। নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত?
ক. ৯.৮ মি/সে২ খ. ৯৮ মি/সে২
গ. -৯.৮মি/সে২ √ঘ. ০ মি/সে২
৩০৬। যদি পৃথিবীর ভর স্থির রেখে এর ব্যাসার্ধ ১% কমানো হতো, তাহলে ভূ-পৃষ্ঠে কোনো বস্তুর ত্বরণ - হতো।
ক. কম খ. একই
√গ. ২% বেশি ঘ. ৯.৮% বেশি
৩০৭। ১ কেজি ভরের কোনো বস্তুর ওপর কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮ মিটার/সেকেন্ড২ হলে ২ কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণের মান কত মি/সে২ হবে?
ক. ১৯.৬ √খ. ৯.৮
গ. ৪.৯ ঘ. ০
৩০৮। পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের মান ৯.৮ মিটার/সেকেন্ড২ হলে চাঁদের পৃষ্ঠে কত মিটার/সেকেন্ড২?
ক. ৬.৮ √খ. ১.৬
গ. ৮.৯ ঘ. ৬.১
৩০৯। ভূ-পৃষ্ঠে একটি বস্তুর ওজন 5 Newton. ভূ-পৃষ্ঠ থেকে কিছু উপরে এবং কিছু নিচে এর ওজন পাওয়া গেল x ও y।
নিচের কোন সম্পর্কটি সত্য?
ক. x> 5> y খ. x > 5 > y
গ. x< 5< y √ঘ. x<5 I y<5
৩১০। ৭৫ কেজি ভরের ব্যক্তির ওজন চাঁদে কত হবে?
ক. ৭৫ N খ. ১২.৫ N
√গ. ১২২.২৫N ঘ. ৭৩৫ N
৩১১। দুটি বস্তুর মধ্যকার দূরত্ব দ্বিগুণ করা হলে তাদের মধ্যকার আকর্ষণ বল আদি আকর্ষণ বলের - গুণ হবে।
ক. ২ খ. ৪ গ. ১/২ √ঘ. ১/৪
৩১২। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণার আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের দূরত্বের - আনুপাতিক ।
ক. সম খ. ব্যস্ত
গ. বর্গের সম √ঘ. বর্গের ব্যস্ত
৩১৩। কোন বস্তুর ওজন ৯৮.১ নিউটন, ১০০০০ গ্রাম ভরের কোনো বস্তুর ওপর উক্ত স্থানে ম-এর মান কত মিটার/সেকেন্ড২?
ক. ৯৮১০ খ. ৯৮১
গ. ৯৮.১ √ঘ. ৯.৮১
৩১৪। মহাশূন্যযানে আরোহীরা ওজনহীনতা অনুভব করেন কেন?
ক. মহাশূন্যে g-এর মান শূন্য বলে
খ. মহাশূন্যে বস্তুর ভর শূন্য হয় বলে
√গ. মহাশূন্যযান g ত্বরণে গতিশীল হয় বলে
ঘ. মহাশূন্যে বস্তুর ওজন শূন্য হয় বলে
৩১৫. কোনো বস্তুর ওজন ৬০ নিউটন হলে এর ভর কত কেজি?
ক. ৩০ খ. ১৫ √গ. ৬.১২ ঘ. ৩.৩৫
নিচের তথ্যটি লক্ষ্য কর এবং ১৬-১৮ নং প্রশ্নের উত্তর দাও:
একই উচ্চতা হতে A = ১ কেজি ও B = ০.৫ কেজি ভরের দুটি বস্তুকে শূন্যস্থানে ছেড়ে দেওয়া হলো।
৩১৬। A ও B বস্তুদ্বয়ের জন্য-
i. অভিকর্ষজ ত্বরণ g-এর মান সমান
ii. একই সঙ্গে ভূমিতে পড়বে
iii. ওজন সমান
নিচের কোনটি সঠিক?
√ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩১৭। B বস্তুটির ওজন কত নিউটন?
ক. ৯.৮ খ. ৯৮
√গ. ৪.৯ ঘ. ৪৯
৩১৮। A ও B বস্তু দুটির ওজনের পার্থক্য কত নিউটন?
√ক. ১৪.৭ খ. ৪.৯ গ. ০.৫ ঘ. ০.১
৩১৯। 1 kg ভরের দুটি বস্তু 1m দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করে তা কোনটির সমান?
ক. মহাকর্ষীয় বলের
√খ. মহাকর্ষীয় ধ্রুবকের
গ. অভিকর্ষজ ত্বরণের
ঘ. অভিকর্ষ বলের সমান
৩২০। নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যকার দূরত্ব ৪ গুণ করলে বল কতগুণ হবে?
ক. ১/৪ খ. ১/৯ গ. ১৬ √ঘ. ১/১৬
৩২১। দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বস্তুদ্বয়ের-
i. ভরের গুণফলের সমানুপাতিক
ii. মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক
iii. মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii √খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
