Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বল : জ্ঞানমূলক প্রশ্নোত্তর

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৬২। বস্তুর বাধা কোন বলের বিপরীতে কাজ করে? - অভিকর্ষ বলের।

৬৩। নৌকা চালানোতে কোন ধরনের ঘর্ষণ কাজ করে?- প্রবাহী।

৬৪। গাড়ির সু বা প্যাড কিসের তৈরি? - এসবেস্টস।

৬৫। তেল, মবিল এবং গ্রিজ জাতীয় পদার্থকে কী বলে? - লুব্রিকেন্ট।

৬৬। দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে থাকে কিসের জন্য? - ঘর্ষণের জন্য।

৬৭। ঘর্ষণকে কী বলা হয়? - প্রয়োজনীয় উপদ্রব।

৬৮। গতির তিনটি মৌলিক নীতি কে প্রবর্তন করেন? - নিউটন।

৬৯। নিউটনের অমর গ্রন্থ ‘ফিলোসোফিয়া ন্যাচরালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা’-এর মূল উপজীব্য কী? - বস্তুর গতি।

৭০। নিউটনের গতি বিষয়ক সূত্র কয়টি? - ৩টি।

৭১। প্রত্যেক বস্তুর সাধারণ ধর্ম কী?

- যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকা।

৭২। কোনো বস্তুর জড়তা কিসের ওপর নির্ভর করে? - বস্তুর ভর।

৭৩। ভর কিসের পরিমাপ? - জড়তার।

৭৪। যে বস্তুর ভর বেশি সেই বস্তুর জড়তা কেমন? - বেশি।

৭৫। স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলে? - স্থিতি জড়তা।

৭৬। গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে কী বলে? - গতি জড়তা।

৭৭। চলন্তবাসে ব্রেক কষলে কী হয়?

- যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন।

৭৮। চলন্তবাসে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন? - গতি জড়তার জন্য।

৭৯। কোন বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে? - মহাকর্ষ বল।

৮০। কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে কী বলে? - অভিকর্ষ।

৮১। চারটি মৌলিক বলের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল বল কোনটি? - মহাকর্ষ বল।

৮২। বস্তুর ভরের কারণে কোন বলের সৃষ্টি হয়? - মহাকর্ষ বল।

৮৩। যেসব বল অন্য বলের কোনো রূপ নয় তাদের সংখ্যা কত? - ৪টি।

৮৪। একটি বাক্স টেনে নেওয়ার সময় বাক্সের গতির বিপরীতে কোন বলের সৃষ্টি হয়? - ঘর্ষণ বল।

৮৫। একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বলটি কিরূপ? - অস্পর্শ বল।

৮৬। যা বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বাধ্য করে তাকে কী বলে? - বল।

৮৭। বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করার জন্য কোনটি দায়ী?- ভর।

৮৮। মহাকর্ষ বলের পাল্লা কিরূপ? - অসীম।

৮৯। দুটি আহীত কণা গতিশীল হলে কোন বল উৎপন্ন হয়? - চৌম্বক বল।

৯০। কোন বলের কারণে তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া সংঘটিত হয়? - দূর্বল নিউক্লিয় বল।

৯১। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত? - ১০-১৬ মি. এর বেশি।

৯২। নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনকে কি বলে? - নিউক্লিয়ন।

৯৩। কোন বল খুব স্বল্প পাল্লার? - সবল নিউক্লিয় বল।

৯৪। সবল নিউক্লিয় বলের পাল্লা কত? - ১০-১৫ মি।

৯৫। সাম্য বলগুলোর লব্ধি কত? - শূন্য।

৯৬। বলের সাম্যতা নিউটনের গতির কোন সূত্রকে স্মরণ করিয়ে দেয়? - ১ম সূত্র।

৯৭। যে কোনো তলে অবশ্যই কী থাকবে? - ঘর্ষণ।

৯৮। অসাম্য বল যখন বস্তুর ওপর ক্রিয়া করে থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে? - বেগ এবং দিক।

৯৯। ভরবেগ কিসের ওপর নির্ভর করে? - ভর ও বেগ।

১০০। ভরবেগের সঙ্গে বলের সম্পর্ক নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? - ২য় সূত্র।

১০১। 5 kg ভরের একটি বস্তুর বেগ 10 ms-1 হলে এর ভরবেগ কত? - 50 kg ms-1

১০২। বস্তুর ভর ও বেগের গুণফলকে কী বলে? - ভরবেগ।

১০৩। খেলোয়ারদের বুটের নিচে কী থাকে? - স্পাইক।

১০৪। জুতার ঢেউ খেলানো তলদেশ কিসের জোগান দেয়? - ঘর্ষণ বল।

১০৫। বল বেয়ারিং কোথায় ব্যবহৃত হয়? - সাইকেলের চাকায়।

১০৬। গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন বল কাজ করে? - স্থিতি ঘর্ষণ বল।

১০৭। ঘর্ষণ কত প্রকার? - ৪ প্রকার।

১০৮। সংঘর্ষের সময় কোন বল কাজ করে? - ক্রিয়া-প্রতিক্রিয়া বল।

১০৯। ভরবেগ কী রাশি? - ভেক্টর রাশি।

১১০। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য কোন বল দায়ী? - সবল নিউক্লিয় বল।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

সহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

১. ইতিহাস কাকে বলে? ব্যাখ্যা কর।

উত্তর : ইতিহাস হচ্ছে অতীতের ঘটে যাওয়া ঘটনাবলির অনুসন্ধান ও বিবরণ। হেরোডোটাসের মতে, ‘ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা।’

২. ‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি হয় কিভাবে?

উত্তর : ‘ইতিহাস’ শব্দটির উৎপত্তি হয় ‘ইতিহ’ শব্দ থেকে, যার অর্থ ‘ঐতিহ্য’। গ্রিক শব্দ Historia থেকে ইংরেজি History শব্দটির উৎপত্তি। যার বাংলা প্রতিশব্দ ইতিহাস।

৩. আধুনিক ইতিহাসের জনক কর্তৃক ইতিহাসের সংজ্ঞা দাও।

উত্তর : আধুনিক ইতিহাসের জনক লিওপোল্ড ফন র‌্যাঙ্কের মতে, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।

৪. কোন কোন বিদেশি পর্যটক বাংলায় এসেছিলেন?

উত্তর : পঞ্চম থেকে সপ্তম শতকে চৈনিক পরিব্রাজক ফা- হিয়েন, হিউয়েন সাং, ইৎসিং বাংলায় এসেছিলেন। এছাড়া আফ্রিকান পর্যটক ইবনে বতুতাও বাংলায় এসেছিলেন।

৫. ইতিহাসের দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর : ইতিহাসের দুটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো :

১. ইতিহাস অতিতের ঘটনাকে প্রমাণসহ সুন্দরভাবে ব্যাখ্যা করে।

২. ইতিহাসের আলোচনার বিষয় হলো মানব সমাজ ও সভ্যতার অগ্রগতি।

৬. ইতিহাস পাঠ করা প্রয়োজন কেন?

উত্তর : ইতিহাস পাঠের মাধ্যমে আমরা মানব সমাজের ক্রমবিকাশ ও সভ্যতার বিবর্তনের ধারা সম্পর্কে জানতে পারি। ইতিহাস পাঠের মাধ্যমে অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিতে পারি, তাই ইতিহাস পাঠ করা প্রয়োজন।

৮. ইতিহাস সম্পর্কে ফন র‌্যাংকে কী বলেছেন?

উত্তর : ইতিহাস সম্পর্কে ফন র‌্যাংকে বলেছেন, ‘প্রকৃতপক্ষে যা ঘটেছিল তার অনুসন্ধান ও তার সত্য বিবরণই ইতিহাস।’

৯. লৌহযুগ বলতে কী বুঝায়?

উত্তর : আনুমানিক খ্রিষ্টপূর্ব ১৫০০০ থেকে আধুনিক আর্মেনিয়া নামে পরিচিত অঞ্চলে বসবাসরত উপজাতিরা লোহার হাতিয়ার তৈরি করে সর্বপ্রথম লৌহযুগের প্রচলন করেছিলেন। প্রাচীন প্রস্তর যুগের তাম্র ও ব্রোঞ্জ পরবর্তী যুগ হচ্ছে লৌহ যুগ।

১০. চিকিৎসাশাস্ত্রে মিশরীয়দের অবদান ব্যাখ্যা কর।

উত্তর : চিকিৎসাশাস্ত্রে মিশরীয়দের অবদান ছিল অপরিসীম। তারা চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয় করতে জানত। তারা মমি করে মৃতদেহকে পচন থেকে রক্ষা করতে পারত। তারা হাড় জোড়া লাগানো, নাড়ির স্পন্দন এবং হৃৎপিণ্ডের গতি নির্ণয় করতে পারত।

১১. মিশরকে নীলনদের দান বলা হয় কেন?

উত্তর : নীলনদে প্রতি বছর বন্যা হতো। বন্যার পানি সরে গেলে নদীর দুই তীরে পলিমাটি পড়ে জমি উর্বর হতো। এ উর্বর জমিতে প্রচুর ফসল জন্মাত। তাই হেরো ডোটাস মিশরকে নীলনদের দান বলেছেন।

১২. নবোপলীয় যুগ বলতে কি বুঝায়?

উত্তর : পাথরের যুগের প্রথম পর্যায়কে পুরোনো পাথরের যুগ বলা হয়। পুরোনো পাথরের যুগ শেষ হওয়ার পরবর্তী সময়ে নতুন পাথরের যাত্রা শুরু হয়। আর এ নতুন পাথরের যুগকেই বলা হয় নবোপলীয় যুগ।

১৩. অর্ধচন্দ্রাকার উর্বর ভূমি কাকে বলে?

উত্তর : প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চলকে অর্ধচন্দ্রাকর ভূমি বলে। উর্বরতা ও অর্ধচন্দ্রের মতো আকৃতির কারণে আমেরিকান ভূগোলবিদ ব্রেস্টেড একে অর্ধচন্দ্রাকৃতি উর্বর ভূমি বলেছেন।

১৪. সিন্ধু সভ্যতায় কী কী ভাস্কর্য পাওয়া গেছে?

উত্তর : সিন্ধু সভ্যতায় মোট ১৩টি ভাস্কর্য মূর্তি পাওয়া গেছে। চুনাপাথরের তৈরি একটি মূর্তির মাথা পাওয়া গেছে। এছাড়া মাটির তৈরি ছোট ছোট মানুষ আর পশুমূর্তিও পাওয়া গেছে।

১৫. ফারাও বলতে কি বোঝায়?

উত্তর : ফারাও ছিল মিশরের রাজাদের উপাধি। মিশরীয় ‘পের-ও’ শব্দ থেকে ফারাও শব্দের উৎপত্তি হয়েছে। মিশরের রাজাদেরকে ফারাও বলে ডাকা হতো।

১৬. হায়ারোগ্লিফিক কী?

উত্তর : প্রাচীন মিশরীয় চিত্রলিপিই হলো হায়ারোগ্লিফিক। মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এ হায়ারোগ্লিফিকস বা চিত্রলিপির আবিষ্কার।

১৭. হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয় কেন?

উত্তর : প্রাচীন চীনের প্রথম সভ্যতা গড়ে উঠেছিল হোয়াংহো তীরবর্তী অঞ্চলে। অনেক সময় বর্ষাকালে নদীর দু-কূল ছাপিয়ে আসা বন্যায় জীবন ও ফসল ধ্বংস হতো। এ কারণে হোয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের বিজ্ঞান প্রস্তুতি

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩৮)

৫১তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি  (৩৮)

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬ বাংলা বহুনির্বাচনি প্রস্তুতি

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬ বাংলা বহুনির্বাচনি প্রস্তুতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম