Logo
Logo
×
   

Advertisement

টিউটোরিয়াল

আত্মবিশ্বাস রেখে প্রস্তুতি গ্রহণ কর

Advertisement

Icon

মোহাম্মদ জিয়াউল আলম, অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

* ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার আন্তরিক শুভকামনা। পরীক্ষার্থী বন্ধুরা ইতোমধ্যেই জেনে থাকবে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে পূর্ণমান ও পূর্ণ সময়ে। সংশোধিত নতুন সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল থেকে। বলা যায়, পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। পরীক্ষায় ভালো করার জন্য এ সময়ের প্রস্তুতি হবে সুনির্দিষ্ট এবং পরিকল্পনা মাফিক। কী পড়বে, কখন পড়বে তার একটা সুন্দর পরিকল্পনা করে নাও এবং সেভাবে পড়তে বস। বিষয় ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো একটা নির্দিষ্ট সময় নাগাদ অনুশীলন করবে এবং প্রয়োজনে তা লিখে যাচাই করে নিতে পার। এভাবে সেশন অনুযায়ী বিষয় পরিবর্তন করে প্রতিটি বিষয়কে সমানভাবে রিভিশন করবে।

* পরীক্ষায় ভালো করার একটি শর্ত চমৎকার পরিকল্পনা ও সময় বণ্টন; এটা পরীক্ষার দিনগুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ উত্তর প্রদানে সহায়তা করবে। যে কোনো বিষয় বুঝতে সমস্যা হলো ওই বিষয়ের ক্লাসের শিক্ষকদের সঙ্গে কথা বলবে। আশানুরূপ ফলাফল পেতে এ যোগাযোগটা খুবই অর্থবহ। প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে স্যারদের সঙ্গে কথা বললে নতুন ধারণা পাবে যা তোমার প্রস্তুতিকে আরও সুন্দর ও সহজ করবে। এ সময় স্যারদের নির্দেশনা তোমার মনের ভেতর একিট আত্মবিশ্বাস তৈরি করবে যা পরীক্ষায় ভালো করার ক্ষেত্রে খুবই সহায়ক। মনে রাখবে, আত্মবিশ্বাসের অভাব থেকেই তৈরি হয় পরীক্ষা ভীতি যা মোটেও কাম্য নয়। পরীক্ষার প্রস্তুতিকে ইতিবাচক হিসাবে দেখা এবং নেতিবাচক দিকগুলো নিয়ে চিন্তা না করা পরীক্ষা ভীতি জয়ের একটি অন্যতম মাধ্যম তাই নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে পুরো প্রস্তুতি শেষ করতে হবে।

* রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে এপ্রিলের ১০ তারিখ থেকে যখন দেশে তাপপ্রবাবহ থাকবে এবং আবহাওয়ায় বেশ পরিবর্তন দেখা যাবে। বাস্তবতা বিবেচনায় এসময় পরীক্ষার্থীদের দৈনন্দিন চলাফেরায় বেশ সতর্কতা অবলম্বন করতে হবে। বেশিক্ষণ বাইরে ঘোরাফেরা বা দুপুরের রোদে অহেতুক বের না হয়ে পড়ার টেবিলে সময় দেওয়াই হবে উত্তম কাজ। আশা রাখি, প্রত্যেকেই ভালো থাকবে এবং এসএসসি পরীক্ষায় সফল হয়ে এগিয়ে যাবে সামনের পথে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম