দশম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা
পদার্থবিজ্ঞান
Advertisement
মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বল
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৭৯। কোন বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে?
- মহাকর্ষ বল।
৮০। কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে কী বলে?
- অভিকর্ষ।
৮১। চারটি মৌলিক বলের মধ্যে অপেক্ষাকৃত দুর্বল বল কোনটি?
- মহাকর্ষ বল।
৮২। বস্তুর ভরের কারণে কোন বলের সৃষ্টি হয়?- মহাকর্ষ বল।
৮৩। যেসব বল অন্য বলের কোনো রূপ নয় তাদের সংখ্যা কত?
- ৪টি।
৮৪। একটি বাক্স টেনে নেওয়ার সময় বাক্সের গতির বিপরীতে কোন বলের সৃষ্টি হয়?- ঘর্ষণ বল।
৮৫। একটি চুম্বক ও একটি চৌম্বক পদার্থের মধ্যে আকর্ষণ বলটি কিরূপ?- অস্পর্শ বল।
৮৬। যা বস্তুর অবস্থানের পরিবর্তন করতে বাধ্য করে তাকে কী বলে?- বল।
৮৭। বস্তুর মধ্যে আকর্ষণ বল কাজ করার জন্য কোনটি দায়ী?- ভর।
৮৮। মহাকর্ষ বলের পাল্লা কিরূপ?- অসীম।
৮৯। দুটি আহীত কণা গতিশীল হলে কোন বল উৎপন্ন হয়?
- চৌম্বক বল।
৯০। কোন বলের কারণে তেজস্ক্রিয় ভাঙন বিক্রিয়া সংঘটিত হয়?
- দুর্বল নিউক্লিয় বল।
৯১। দুর্বল নিউক্লিয় বলের পাল্লা কত?- 10¯¹⁶ মি. এর বেশি।
৯২। নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনকে কী বলে?- নিউক্লিয়ন।
৯৩। কোন বল খুব স্বল্প পাল্লার?- সবল নিউক্লিয় বল।
৯৪। সবল নিউক্লিয় বলের পাল্লা কত?- 10¯¹⁵ মি।
৯৫। সাম্য বলগুলোর লব্ধি কত?- শূন্য।
৯৬। বলের সাম্যতা নিউটনের গতির কোন সূত্রকে স্মরণ করিয়ে দেয়?- ১ম সূত্র।
৯৭। যে কোনো তলে অবশ্যই কী থাকবে?- ঘর্ষণ।
৯৮। অসাম্য বল যখন বস্তুর ওপর ক্রিয়া করে থাকে তখন বস্তুর কিসের পরিবর্তন ঘটে?- বেগ এবং দিক।
৯৯। ভরবেগ কিসের ওপর নির্ভর করে?- ভর ও বেগ।
১০০। ভরবেগের সঙ্গে বলের সম্পর্ক নিউটনের কোন সূত্র হতে পাওয়া যায়?- ২য় সূত্র।
১০১। 5 kg ভরের একটি বস্তুর বেগ 10 ms¯¹ হলে এর ভরবেগ কত?- 50 kg ms¯¹
১০২। বস্তুর ভর ও বেগের গুণফলকে কী বলে?- ভরবেগ।
১০৩। খেলোয়াড়দের বুটের নিচে কী থাকে?- স্পাইক।
১০৪। জুতার ঢেউ খেলানো তলদেশ কিসের জোগান দেয়? - ঘর্ষণ বল।
১০৫। বল বেয়ারিং কোথায় ব্যবহৃত হয়?- সাইকেলের চাকায়।
১০৬। গতি সৃষ্টি না হওয়া পর্যন্ত কোন বল কাজ করে? - স্থিতি ঘর্ষণ বল।
১০৭। ঘর্ষণ কত প্রকার?- ৪ প্রকার।
১০৮। সংঘর্ষের সময় কোন বল কাজ করে?- ক্রিয়া-প্রতিক্রিয়া বল।
১০৯। ভরবেগ কী রাশি?- ভেক্টর রাশি।
১১০। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য কোন বল দায়ী? - সবল নিউক্লিয় বল।
১১১। কোন বল নিউক্লিয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে? - সবল নিউক্লিয় বল।
১১২। নিউক্লিয়াস হতে বিটা ক্ষয় হয় কোন বলের কারণে?- দুর্বল নিউক্লিয়াস বল।
১১৩। আহিত কণাগুলো গতিশীল হলে কোন বলের সৃষ্টি হয়? - তড়িৎ বল ও চৌম্বক বল।
১১৪। কোন বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘোরে? - মহাকর্ষ বল।
কাজ, ক্ষমতা ও শক্তি
১। কাজ কাকে বলে?- কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কাজ বলে।
২। কাজ কোন রাশি?- কাজ স্কেলার রাশি।
৩। নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয়?- ফিশন
৪। কাজের একক কী?- কাজের একক নিউটন-মিটার বা জুল।
৫। শক্তি কাকে বলে?- কাজ করার সামর্থকে শক্তি বলে।
৬। শক্তি কোন রাশি?- শক্তি স্কেলার রাশি।
৭। শক্তির একক কী?- শক্তির একক জুল।
৮। যান্ত্রিক শক্তি কাকে বলে?- কোনো বস্তুর অবস্থান বা গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে।
৯। গতিশক্তি কাকে বলে?- কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামার্থ লাভ করে তাকে গতি শক্তি বলে।

১১। বিভব শক্তি কাকে বলে?- স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে বা স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে।
১২। 70 kg ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 J হলে তার বেগ কত?- 7ms¯¹
১৩। শক্তির প্রধান উৎস কী?- সূর্য।
১৪। প্রাকৃতিক গ্যাসের প্রধান উৎস কী?- মিথেন।
১৫। সৌরশক্তি কাকে বলে?- সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে।
১৬। নবায়নযোগ্য শক্তির অন্যতম উৎস কী?- পানি।
১৭। নিউক্লীয় শক্তি কাকে বলে?- নিউক্লীয় বিক্রিয়ায় উৎপন্ন শক্তিকে নিউক্লীয় শক্তি বলে?
১৮। আলোর বেগ কত?- 3 x ms¯¹
১৯। ক্ষমতা কাকে বলে?- কাজ করার হারকে ক্ষমতা বলে।
২০। ক্ষমতা এর একক কী?- ক্ষমতা এর একক ওয়াট।
২১। ক্ষমতা কোন রাশি?- ক্ষমতা স্কেলার রাশি।
২২। ক্ষমতার মাত্রা কী?- ML²T¯³
২৩। ১ কিলোওয়াট = কত ওয়াট?- ১০০০ ওয়াট।
২৪। ১ অশ্ব ক্ষমতা = কত ওয়াট?- ৭৪৬ ওয়াট।
২৫। ম্যাগনা কী?- গলিত শিলা।
২৬। বিভবশক্তি কিসের ওপর নির্ভর করে না?- বেগ।
২৭। নিউক্লিও বিক্রিয়ায় পদার্থ কীসে রূপান্তরিত হয়?- শক্তিতে
২৮। আইনস্টাইনের বিখ্যাত ভরশক্তি সমীকরণ কী?- E=mc²
২৯। একটি ডাস্টারকে মেঝে থেকে টেবিলের উপরে উঠানো হলো। এটি কোন ধরনের কাজ?
-বলের বিরুদ্ধে কাজ
ভূগোল ও পরিবেশ
দেওয়ান সামছুর রহমান
সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ
মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
বহুনির্বাচনি প্রস্তুতি
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৭৮। প্রতি ডিগ্রি অক্ষাংশকে ভাগ করা হয়-
i) মিনিটে ii) সেকেন্ডে iii) ঘণ্টায়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৭৯। আন্তর্জাতিক তারিখ রেখা কোনটি?
ক) ১২০° দ্রাঘিমা রেখা
খ) ০° দ্রাঘিমা রেখা
গ) ১৮০° দ্রাঘিমা রেখা
ঘ) ৯০° দ্রাঘিমা রেখা
৮০। অধিবর্ষ নির্ধারণের ক্ষেত্রে কোন মাসে একদিন বাড়িয়ে ধরা হয়?
ক) ফেব্রুয়ারি খ) জুলাই
গ) সেপ্টেম্বর ঘ) ডিসেম্বর
৮১। মহাবিষুব বলা হয় কোনটিকে?
ক) শারদ বিষুবকে খ) মকর ক্রান্তিকে
গ) বসন্ত বিষুবকে ঘ) কর্কট ক্রান্ত্রিকে
৮২। পুরো প্রথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করা হয়েছে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
৮৩। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়?
ক) ১৮০° দ্রাঘিমা রেখায় খ) সুমেরুবৃত্তে
গ) দক্ষিণ গোলার্ধে ঘ) উত্তর গোলার্ধে
৮৪। সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবী আপন মেরুরেখাকে কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলিয়ে রাখে?
ক) ২৩.৫° খ) ৪৫° গ) ৬৬.৫° ঘ) ৯০°
৮৫। বাংলাদেশের সঙ্গে প্রিনিচ মান সময়ের পার্থক্য কত?
ক) ৪ ঘণ্টা খ) ৬ ঘণ্টা
গ) ৮ ঘণ্টা ঘ) ১২ ঘণ্টা
৮৬। কোনটি কুমেরু বৃত্ত?
ক) ৬৬.৫° দক্ষিণ অক্ষরেখা
খ) ২৩.৫° দক্ষিণ অক্ষরেখা
গ) ৬৬.৫° উত্তর অক্ষরেখা
ঘ) ২৩.৫° উত্তর অক্ষরেখা
৮৭। পৃথিবী তার নিজ মেরুদণ্ডের ওপর আবর্তন করতে সময় নেয়
ক) ২৪ ঘণ্টা খ) ২৩ ঘণ্টা
গ) ২৩ ঘণ্টা ৫৬ মি. ৪ সে.
ঘ) ২৩ ঘণ্টা ৪ মি. ৫৬ সে
৮৮। ‘পৃথিবীর উত্তর দক্ষিণ চাপা, মাঝখানে সামান্য স্ফীত’ পৃথিবীর আবর্তনের ফলেই এমন আকৃতি- কার মত এটি?
ক) নিউটন খ) প্লুটো
গ) গ্যালিলিও ঘ) ফুকো
৮৯। উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন কোন কাল?
ক) শীত খ) বসন্ত গ) গ্রীষ্ম ঘ) শরৎ
৯০। পৃথিবীর আবর্তন পথ কী ধরনের?
ক) অধিবৃত্তাকার খ) উপবৃত্তাকার
গ) বৃত্তাকার ঘ) সমতল
৯১। অধিবর্ষের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কত দিনে গণনা করা হয়?
ক) ২৮ খ) ২৯ গ) ৩০ ঘ) ৩১
৯২। পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের দূরত্ব কোন এককে মাপা হয়?
ক) কিমি. খ) মাইল
গ) মাইক্রোমিটার ঘ) আলোকবর্ষ
৯৩। নিচের কোনটি একটি উপগ্রহ?
ক) পৃথিবী খ) মঙ্গল গ) চাঁদ ঘ) বুধ
৯৪। ১৮০° দ্রাঘিমা রেখা পৃথিবীর পশ্চিম বা পূর্ব গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করলে তাকে কী বলে?
ক) বিষুব রেখা
খ) আন্তর্জাতিক তারিখ রেখা
গ) মূলমধ্যরেখা ঘ) দ্রাঘিমা রেখা
৯৫। বিষুব রেখার মান কত?
ক) ০° খ) ২৩.৫° গ) ৬৬.৫° ঘ) ৯০°
৯৬। ধূমকেতু হলো-
i) এক প্রকার জ্যোতিষ্ক
ii) দেখতে গোলাকৃত
iii) একটি মাথা ও একটি লেজ আছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ৭৮.খ ৭৯.গ ৮০.ক ৮১.গ ৮২.ক ৮৩.ঘ ৮৪.গ ৮৫.খ ৮৬.ক ৮৭.গ ৮৮.ক ৮৯.ঘ ৯০.খ ৯১.খ ৯২.ঘ ৯৩.গ ৯৪.খ ৯৫.ক ৯৬.গ।
