Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা এবং দেশটির ওপর অবরোধ আরোপের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনপন্থি মানুষ।

স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলের সামনে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন।

এ সময় তারা গাজায় ইসরাইলের চালানো গণহত্যা বন্ধের আহ্বান জানান।

বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা ওড়ান এবং গাজায় গণহত্যা ও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের দখলদারত্বের নিন্দা জানিয়ে প্লেকার্ড প্রদর্শন করেন।

কিছু প্লেকার্ডে যুক্তরাষ্ট্রের যুদ্ধের অর্থনৈতিক খরচের বিষয়টি তুলে ধরা হয়। এতে সামরিক ব্যয়ের সঙ্গে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কম মজুরির সম্পর্ক দেখানো হয়।

‘প্যালেস্টাইনিয়ান ইয়ুথ মুভমেন্ট’ এবং অন্যান্য ফিলিস্তিনপন্থি সংগঠনের আয়োজনে এই সমাবেশ ও পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর তিন বছর পেরিয়ে গেছে।

ইসরাইলকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের ওপর নতুন করে চাপ সৃষ্টির আহ্বান জানিয়ে আয়োজকরা ইসরাইলের ওপর ‘পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা ও অবরোধ’ আরোপের দাবি জানান।

‘প্যালেস্টাইনিয়ান ইয়ুথ মুভমেন্ট’র সদস্য নুহাত আক্কার আনাদোলুকে বলেন, ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা প্রদানের বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের জবাবদিহির আওতায় আনতে বিক্ষোভকারীরা দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি বলেন, আমরা এই গণহত্যাকে স্বাভাবিক বিষয় হিসেবে মেনে নেব না। আমরা গাজা ও এই অঞ্চলের আমাদের জনগণের কাছে বার্তা পাঠাচ্ছি যে, আমরা তাদের জন্য লড়াই চালিয়ে যাব—শুধু গণহত্যা বন্ধের জন্যই নয়, বরং পূর্ণ মুক্তি ও নিজ ভূমিতে ফিরে যাওয়া পর্যন্ত।

আক্কার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকেও ইসরাইলে অস্ত্র সরবরাহকারী কোম্পানিগুলো থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহারের আহ্বান জানান। তিনি জানান, ভার্জিনিয়ার রাষ্ট্রীয় অবসরকালীন থেকে এ ধরনের কোম্পানিতে থাকা ৩৯৪ মিলিয়ন ডলারেরও বেশি পেনশনের বিনিয়োগ প্রত্যাহারের জন্য তার সংগঠন প্রচার চালাচ্ছে।

তিনি বলেন, আমরা চাই নির্বাচিত জনপ্রতিনিধিরা এই অর্থ বিনিয়োগের বিরুদ্ধে অবস্থান নিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

পুলিশকে ফোন করে স্বামী বলেছিলেন, ‘ওকে মেরে ফেলেছি’

পুলিশকে ফোন করে স্বামী বলেছিলেন, ‘ওকে মেরে ফেলেছি’

সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

ওমান উপসাগর পার হচ্ছিল বাণিজ্যিক জাহাজ, এরপর যা হলো

ওমান উপসাগর পার হচ্ছিল বাণিজ্যিক জাহাজ, এরপর যা হলো

ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ৪ মৃত্যু, বন্যার শঙ্কা

ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ৪ মৃত্যু, বন্যার শঙ্কা

আরও পড়ুন

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

নতুন যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিলেন ট্রাম্প

সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

সৌদির পক্ষে যুদ্ধে যোগ দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জনকে হত্যা

যুক্তরাষ্ট্রে অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ একই পরিবারের ৮ জনকে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম