পুলিশকে ফোন করে স্বামী বলেছিলেন, ‘ওকে মেরে ফেলেছি’
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:০২ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ারশেবায় নিজ অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে নিহত হয়েছেন প্রায় ৪০ বছর বয়সী এক নারী। এ ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ১টা ৪২ মিনিটে বেয়ারশেবায় এক নারী আহত হওয়ার খবর পায় দেশটির জরুরি চিকিৎসাসেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। খবর পেয়ে চিকিৎসক ও প্যারামেডিকদের একটি দল ওই নারীর অ্যাপার্টমেন্টে পৌঁছায়।
সেখানে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। পরে তাকে শহরের সোরোকা মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর স্বামী নিজেই পুলিশকে ফোন করে হত্যাকাণ্ডের কথা জানান। ফোনে তিনি বলেন, ‘আমি আমার স্ত্রীকে হত্যা করেছি।’
পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
তবে হত্যাকাণ্ডের কারণ এবং স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

