শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নাভি পিল্লাই। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল ‘গণহত্যা’ চালাচ্ছে বলে মন্তব্য করায় শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাইকে ইহুদিবিদ্বেষী আখ্যা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) নেতানিয়াহুর দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে দেওয়া পোস্টে এমন মন্তব্য করে। খবর এনডিটিভির।
নেতানিয়াহুর দপ্তর এক্স বার্তায় লিখেছে, ‘নোবেল পুরস্কার কমিটি তাদের নৈতিক বিচারবোধ হারিয়েছে। তারা এমন এক বিদ্বেষপরায়ণ ব্যক্তিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, যিনি একমাত্র ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে মিথ্যা ও ঘৃণ্য অপবাদ তৈরি ও প্রচার করেই নিজের ক্যারিয়ার গড়ে তুলেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়, তিনি ‘ইহুদিদের দানব হিসেবে চিত্রিত করার’ প্রবণতাকে উসকে দিয়েছেন।
ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ‘অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের’ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, এই কমিশন জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব করে না। তবে গত বছর তারা তাদের প্রতিবেদনে জানিয়েছিল, ইসরাইল গাজায় ‘গণহত্যা’ চালাচ্ছে।

