Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নোবেল কমিটির বিরুদ্ধে গুরুতর যে অভিযোগ তুললেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ পিএম

নোবেল কমিটির বিরুদ্ধে গুরুতর যে অভিযোগ তুললেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

Advertisement

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট বিচারক নাভি পিল্লাইকে দেওয়ায় কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি অভিযোগ করেছেন যে নোবেল কমিটি এই সম্মাননা দিয়ে পুরস্কারটির মর্যাদা ক্ষুণ্ন করেছে। ট্রাম্প দাবি করেন, ৮৫ বছর বয়সি পিল্লাই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কট্টর সমালোচক। তিনি শান্তির জন্য কোনো অবদান রাখেননি। 

এর আগে পিল্লাই পুরস্কার পাওয়ার পর মজা করে বলেছিলেন, শ্রোতারা আরও একটু হাততালি দিলে তিনি হয়তো পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারেন! মূলত ট্রাম্পের দীর্ঘদিনের নোবেল পাওয়ার আশা এবং এই রসিকতার পরই ট্রাম্পের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া এল।

জার্মানির নুরেমবার্গে ঐতিহাসিক আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে নাভি পিল্লাই তার এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি আন্তর্জাতিক অপরাধের শিকার ও বেঁচে যাওয়া মানুষদের উৎসর্গ করেছেন। আন্তর্জাতিক ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় দীর্ঘ কর্মজীবন অতিবাহিত করা এই বিচারক অতীতে যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার বিপরীতে নাভি পিল্লাইয়ের কাজের জোরালো প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি জানান, পিল্লাই বিগত কয়েক দশক ধরে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের পক্ষে এক অবিচল কণ্ঠস্বর হিসেবে কাজ করে আসছেন।আজকের এই পুরস্কার কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্বজুড়ে ন্যায়বিচার ও মানবমর্যাদা রক্ষায় লড়াই করা সকল মানুষের কাজের এক অনন্য স্বীকৃতি।

সূত্র: ফার্স্টপোস্ট


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

ইরানে ৭ দিনের হামলার প্রস্তাব নেতানিয়াহুর, চাপে ট্রাম্প

ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান

ট্রাম্পের বন্ধু পুতিন, কিন্তু ইউক্রেন ইস্যুতে নয়: মার্কিন গোয়েন্দাপ্রধান

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

নতুন বছরে ইরানে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প, ‘পাত্তা দিচ্ছেন না’ কিম

যোগাযোগের চেষ্টা করছেন ট্রাম্প, ‘পাত্তা দিচ্ছেন না’ কিম

আরও পড়ুন

দরপতনের পর স্বর্ণের দামে উত্থান

দরপতনের পর স্বর্ণের দামে উত্থান

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

বাংলাদেশ সীমান্তে বিএসএফ সদস্য নিখোঁজ

এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

এনভিডিয়ার সিইওকে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

২০৩৫ সালে মুসলিমরা হবেন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী, বাংলাদেশ কোন অবস্থানে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম