‘আরেকটু বেশি হাততালি দিলে হয়তো নোবেল ট্রাম্পের সঙ্গে ভাগও করে নিতে পারি’
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম
নাভি পিল্লাই ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার জয়ী নাভি পিল্লাই পুরস্কার পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এক মজার কৌতুক করেছেন।
জার্মানিতে এক সম্মেলনে যোগ দিয়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে হেসে বলেন, আপনারা যদি আরেকটু বেশি হাততালি দেন, তবে হয়তো আমি এই পুরস্কারটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে পারি!
ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে এই মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করে অতীতে কমিটিকে নানাভাবে চাপও দিয়েছিলেন। এমনকি তিনি অনেকগুলো যুদ্ধ থামিয়েছেন বলেও দাবি করেছিলেন।
এর আগে গত বছর যখন অন্য একজনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল, তখন হোয়াইট হাউস তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল।
এদিকে নোবেল কমিটি জানিয়েছে, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার যখন হুমকির মুখে, তখন যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরুদ্ধে যারা লড়ে যাচ্ছেন তাদের কাজের স্বীকৃতি দিতেই নাভি পিল্লাইকে এই পুরস্কার দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার এই বিশিষ্ট আইন বিশেষজ্ঞ এর আগে নেলসন ম্যান্ডেলার পক্ষে বর্ণবাদবিরোধী লড়াই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

