Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম

ডিসেম্বরে ঘনিয়ে আসছে মহাবিপদ!

ছবি: সংগৃহীত

Advertisement

চলতি বছরের ডিসেম্বরে চূড়ান্ত রূপ নিতে যাওয়া শক্তিশালী ‘এল নিনো’ নিয়ে চরম আশঙ্কার কথা জানিয়েছে জাতিসংঘের আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)। সংস্থাটির মাসিক জলবায়ু বুলেটিন জানায়, এই মহাবিপদের স্থায়ীত্ব ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বজায় থাকার সম্ভাবনা প্রায় শতভাগ। 

ডব্লিউএমও-এর সেক্রেটারি জেনারেল সেলেস্তে সাউলো জানিয়েছেন, ১৯৫০ সালের পর থেকে এটি অন্যতম শক্তিশালী ‘সুপার-এল নিনো’ হতে পারে। আসন্ন ডিসেম্বর মাসে মধ্য ও পূর্ব ট্রপিকাল প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৩.৭ ডিগ্রি সেলসিয়াস বা ৬.৭ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে পারে। 

এর আগে ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত সর্বোচ্চ ২.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড ভাঙতে চলেছে এই পরিস্থিতি। মহাসাগরগুলোর ইতিহাসে বর্তমান উষ্ণতা সর্বোচ্চ পর্যায়ে থাকায় জলবায়ুর এই ভয়ঙ্কর রূপ বিশ্বজুড়ে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। 

প্রাকৃতিকভাবে সৃষ্ট এই জলবায়ু চক্র বিশ্বজুড়ে আবহাওয়ার স্বাভাবিক ভারসাম্য সম্পূর্ণরূপে ওলটপালট করে দেয়। এর সরাসরি প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ খরা কিংবা অতিবৃষ্টির মতো চরম দুর্যোগ দেখা দিতে পারে। 

ইউরোপীয় ইউনিয়নের তথ্য অনুযায়ী ইতোমধ্যে বৈশ্বিক উষ্ণতা রেকর্ড মাত্রা ছুঁয়েছে। এছাড়া গবেষকদের আশঙ্কা, এই ভয়াবহ এল নিনোর কারণে বিশ্বব্যাপী মারাত্মক স্বাস্থ্যঝুঁকি ও বড় ধরনের প্রাণহানির মতো ঘটনাও ঘটতে পারে। 

সূত্র: রয়টার্স


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শক্তিশালী এল নিনোর পর আসছে লা নিনা!

শক্তিশালী এল নিনোর পর আসছে লা নিনা!

বিষাক্ত ধোঁয়াশা থেকে বাঁচতে আকাশে বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া

বিষাক্ত ধোঁয়াশা থেকে বাঁচতে আকাশে বরফ ছিটাচ্ছে ইন্দোনেশিয়া

তাপে পুড়বে বিশ্ব, তাণ্ডব শুরু ডিসেম্বরে

তাপে পুড়বে বিশ্ব, তাণ্ডব শুরু ডিসেম্বরে

বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ

বিশ্বে এল নিনোর প্রভাবে আগামী ৬ মাসে প্রাণ হারাতে পারে সাড়ে ৪ লাখ মানুষ

আগামী ছয় মাসে ‘বিস্ময়কর’ গরমের আভাস, সাড়ে ৪ লাখ মৃত্যু শঙ্কা

আগামী ছয় মাসে ‘বিস্ময়কর’ গরমের আভাস, সাড়ে ৪ লাখ মৃত্যু শঙ্কা

শীতের মৌসুমেও তীব্র গরমে পুড়বে গোটা বিশ্ব, ডব্লিউএমওর হুঁশিয়ারি

শীতের মৌসুমেও তীব্র গরমে পুড়বে গোটা বিশ্ব, ডব্লিউএমওর হুঁশিয়ারি

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

বৈদেশিক মুদ্রার বাজারে কমল ডলার, বাড়ল ইউরো-পাউন্ডের দাম

বৈদেশিক মুদ্রার বাজারে কমল ডলার, বাড়ল ইউরো-পাউন্ডের দাম

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি

চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম