Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

মেক্সিকো

ধেয়ে আসছে হারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম

ধেয়ে আসছে হারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা

ছবি: সংগৃহীত

Advertisement

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানার আগে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’ আরও শক্তিশালী হয়ে ভয়ংকর রূপ ধারণ করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টার জানিয়েছে, এই ঝড়টির প্রভাবে উপকূলে ধ্বংসাত্মক বাতাস, জীবনঘাতী বন্যা এবং মারাত্মক জলোচ্ছ্বাস হতে পারে। 

বর্তমানে ঝড়টি মানজানিলো শহর থেকে দক্ষিণ দিকে অবস্থান করছে। এটি ধীরে ধীরে উত্তর দিকে মোড় নিয়ে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, উপকূলে পৌঁছানোর আগেই এটি অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরি ৪ হ্যারিকেনে রূপ নিতে পারে। এর ফলে মানজানিলো থেকে পুন্তা মিতা পর্যন্ত বিস্তৃত এলাকায় হ্যারিকেনের সতর্কতা জারি করা হয়েছে। 

ঝড়ের প্রভাবে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে মিচোয়াকান, কোলিমা এবং জ্যালিসকো রাজ্যে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের বড় ঝুঁকি রয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় বড় ও ধ্বংসাত্মক ঢেউয়ের পাশাপাশি বেশ উঁচুতে জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। গত মাসে হ্যারিকেন পলোর আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো এখন নতুন করে এই ঝড়ের হুমকির মুখে পড়েছে। 

সূত্র: রয়টার্স


Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য

মেক্সিকান মাদকসম্রাট ‘চাপো ইসিদ্রো’ গ্রেফতার, নিহত নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য

চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্টের কাছে পান্ডা চাইলেন মেক্সিকোর প্রেসিডেন্ট

কারাগারেই মারা গেলেন মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ফেলিক্স গায়ার্দো

কারাগারেই মারা গেলেন মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ফেলিক্স গায়ার্দো

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

অপহরণের পর জীবিত উদ্ধার মেক্সিকোর মেয়র

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

মেক্সিকোয় উড্ডয়নের এক মিনিটের মাথায় বিধ্বস্ত বিমান, নিহত ২

হত্যা মামলায় তিনজনের ১৫৮ বছর করে কারাদণ্ড

হত্যা মামলায় তিনজনের ১৫৮ বছর করে কারাদণ্ড

আরও পড়ুন

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে ক্ষুব্ধ ইহুদি-হিন্দু সংগঠন

যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

শত্রু ভুল করলে সংঘাতের মানচিত্র বদলে দেব

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’—ইরানকে অচলাবস্থায় রাখতে চায় যুক্তরাষ্ট্র

বৈদেশিক মুদ্রার বাজারে কমল ডলার, বাড়ল ইউরো-পাউন্ডের দাম

বৈদেশিক মুদ্রার বাজারে কমল ডলার, বাড়ল ইউরো-পাউন্ডের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম