Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম

৪৭ ফিলিস্তিনি পরিবারকে বাড়ি ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম ইসরাইলি বাহিনীর

পুরোনো ছবি।

Advertisement

পশ্চিম তীরের উত্তরাঞ্চলের রাসল আহমার এলাকার ৪৭টি ফিলিস্তিনি পরিবারকে রোববার (১১ অক্টোবর) সন্ধ্যার মধ্যে নিজেদের ঘরবাড়ি ছাড়ার আলটিমেটাম দিয়েছে ইসরাইলি বাহিনী। দীর্ঘ ২৭ দিন ধরে চলা কঠোর অবরুদ্ধ অবস্থার পর শনিবার (১০ অক্টোবর) এই নির্দেশ দেওয়া হয়, যার সময়সীমা আজ রোববার (১১ অক্টোবর) সন্ধ্যাতেই শেষ হচ্ছে।

ফলে ওই পরিবারগুলোর ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়েছে।

ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা ‘আল-বায়দার’-এর প্রধান হাসান ম্লেইহাত জানান, গত কয়েক সপ্তাহ ধরে চলা সড়ক অবরোধের কারণে ওই অঞ্চলের বাসিন্দারা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।

এই হুমকির মুখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিজেদের জমি ও জীবিকা টিকিয়ে রাখা নিয়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এই অমানবিক পরিস্থিতির অবসান ঘটাতে মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাকে অবিলম্বে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বরে রাসল আহমারের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগের শেষ রাস্তাটিও বন্ধ করে দেয় ইসরাইলি সেনাবাহিনী। এর আগে গ্রামের অন্যান্য যাতায়াতের পথগুলোতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। 

স্থানীয় বাসিন্দা থায়ের বিশারাত জানান, গত তিন বছর ধরে এই কড়াকড়ি ধাপে ধাপে বাড়ছিল এবং সম্প্রতি ইসরাইলি বাহিনী শেষ রাস্তাটিতে বড় গর্ত খুঁড়ে যোগাযোগের সমস্ত পথ চিরতরে বন্ধ করে দেয়। এর ফলে পুরো গ্রামটি এখন গর্ত, প্রাচীর এবং সামরিক জোনের বেড়াজালে পুরোপুরি অবরুদ্ধ। 

ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোলনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে প্রায় ১৪ হাজার ৭৪২টি হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী যার জেরে প্রাণ হারিয়েছেন ৬৬ ফিলিস্তিনি। 

চলমান এই আগ্রাসনের ধারাবাহিকতায় এবার রাসল আহমার গ্রামের সাধারণ মানুষও উচ্ছেদের মুখে পড়ল।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের আরেক শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

প্লুটোনিয়াম জমাচ্ছে ইসরাইল, বানাতে পারবে আরও ২৫০ পারমাণবিক বোমা

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

ইসরাইলের পারমাণবিক তথ্য নিয়ে মার্কিন গবেষকদের চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

নেতানিয়াহুর জন্য দুঃসংবাদ, সরকার গঠনের আরও কাছে আইজেনকোট

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইসরাইলের কয়টি পারমাণবিক বোমা আছে, অবশেষে জানা গেল

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

ইরানের নতুন ভূগর্ভস্থ স্থাপনা ঘিরে রহস্য, কী হচ্ছে সেখানে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম