Logo
Logo
×

Advertisement

যুক্তরাষ্ট্র

এবার ইলন মাস্ককে ‘চমৎকার মানুষ’ বললেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৮:০৪ পিএম

এবার ইলন মাস্ককে ‘চমৎকার মানুষ’ বললেন ট্রাম্প

ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এখনো মনে করেন ইলন মাস্ক একজন ‘চমৎকার মানুষ’। যদিও মাস্ক সম্প্রতি ট্রাম্পের প্রস্তাবিত ৫ ট্রিলিয়ন ডলারের বাজেট বিলের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। খবর আরটির। 

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক শনিবার এক্স-এ এই বিলকে ‘সম্পূর্ণ উন্মাদনা’ বলে মন্তব্য করেন এবং আশঙ্কা প্রকাশ করেন, এটি যুক্তরাষ্ট্রকে ‘ঋণের দাসত্বে’ ঠেলে দেবে এবং কোটি কোটি চাকরি নষ্ট হবে। তা সত্ত্বেও, সিনেটে এই বাজেট বিল অনুমোদনের পথে এগিয়ে গেছে। 

সম্প্রতি মাস্ক সরকারি দক্ষতা বিভাগের প্রধানের (ডিওজিই) পদ থেকে পদত্যাগ করেন। এরপর থেকেই ট্রাম্প ও মাস্কের সম্পর্কের অবনতি ঘটে। মাস্ক এরপর ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও শুরু করেন এবং এমনকি তাকে জেফরি এপস্টাইনের সঙ্গেও জড়ান, যদিও পরে সেই পোস্ট মুছে দেন এবং স্বীকার করেন, ‘কিছু মন্তব্য হয়তো বেশি হয়ে গেছে’।

রোববার ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি সে (মাস্ক) একজন চমৎকার মানুষ। আমি তার সঙ্গে এখন তেমন যোগাযোগ রাখি না, তবে আমি জানি সে ভালো করবে। সে খুবই মেধাবী।

প্রসঙ্গত, ট্রাম্পের ‘বড় ও সুন্দর বাজেট বিল’ যুক্তরাষ্ট্রের ঋণের সীমা ৫ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এর লক্ষ্য সামরিক খাতে ব্যয় বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং প্রতিরক্ষা খাতে বিনিয়োগ। তবে মাস্কসহ অনেক অর্থনীতিবিদ এ বিলকে অর্থনৈতিক আত্মঘাতী পদক্ষেপ বলে মনে করছেন।

Advertisement

যুক্তরাষ্ট্র ইলন মাস্ক

Advertisement

আরও পড়ুন

ইরানের ৭ শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

ইরানের ৭ শর্তের কয়েকটি মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র: রেজায়ি

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে যা বললেন নোবেলজয়ী পিল্লাই

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম