Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

ভয় পেয়ে তরুণের কোলে উঠে পড়লেন তরুণী, অত:পর?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০২:২১ পিএম

ভয় পেয়ে তরুণের কোলে উঠে পড়লেন তরুণী, অত:পর?

ভারতের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: সংগৃহীত

Advertisement

চলন্ত সিঁড়িতে উঠতে ভয় পাচ্ছিলেন এক তরুণী। চোখেমুখে আতঙ্ক, পা কাঁপছে—তবু সিঁড়িতে উঠতেই হবে। ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পাশে থাকা এক তরুণ। কিন্তু সেই হাত বাড়ানোটা যে এমন বিপাকে ফেলবে, তা তিনি কল্পনাও করেননি।

তরুণটি যখন তরুণীর হাত ধরে সিঁড়িতে তুলতে চাইলেন, তখনই হঠাৎ ভয় পেয়ে তরুণী লাফিয়ে উঠে পড়েন তার কোলে। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে দু’জনেই পড়ে যান চলন্ত সিঁড়িতে। আশপাশের লোকজন হতভম্ব হয়ে যান ঘটনাটি দেখে। কিছুক্ষণের মধ্যেই ওই তরুণ নিজেকে সামলে নিয়ে তরুণীকে কোলে তুলে দাঁড় করান সিঁড়ির একটি ধাপে।

সম্প্রতি ভারতের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে। তবে ঘটনাটি দেশটির কোথায় বা কবে ঘটেছে, তা স্পষ্ট নয়।  

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন ভিডিওটি প্রকাশ করেছে। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে সাজানো নাটক।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ বলছেন, দু’জনেই অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন। আবার অনেকে মন্তব্য করেছেন, এ সবই রিল বানানোর নাটক।

ঘটনা বাস্তব হোক বা সাজানো, ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক মিলিয়ন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

‘কাশ্মীরিদের রক্ষা করছে পাকিস্তান’, ফারুকের এমন মন্তব্যকে দেশদ্রোহ বলছে বিজেপি

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

‘স্কুল ভবনে বোমা রাখা হয়েছে’ জানিয়ে হঠাৎ ছাত্রীর ইমেইল, অতঃপর...

কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই

কিংবদন্তি চিত্রশিল্পী যোগেন চৌধুরী আর নেই

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

প্রয়াত ধর্মগুরুর এআই অবতারের সঙ্গে কথা বললেন মোদি

বিলাসী জীবন থেকে কারাগারে শ্রদ্ধা, খেতে চাচ্ছেন না থাকছেন চুপচাপ

বিলাসী জীবন থেকে কারাগারে শ্রদ্ধা, খেতে চাচ্ছেন না থাকছেন চুপচাপ

সৌরভের নতুন করে দাদাগিরি শুরু

সৌরভের নতুন করে দাদাগিরি শুরু

আরও পড়ুন

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

ফুটবল খেলা দেখতে স্ত্রীকে চেয়ারে বেঁধে রাখলেন স্বামী, এরপর...

চিলেকোঠায় ১৫ বছর পড়ে থাকা ‘পোকেমন কার্ড’ ২৬ কোটি টাকায় বিক্রি

চিলেকোঠায় ১৫ বছর পড়ে থাকা ‘পোকেমন কার্ড’ ২৬ কোটি টাকায় বিক্রি

প্রেমের কৌশল শিখতে এআইয়ের দ্বারস্থ হচ্ছেন ভারতীয়রা

প্রেমের কৌশল শিখতে এআইয়ের দ্বারস্থ হচ্ছেন ভারতীয়রা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম