Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

এবার ভালুক তাড়াতে অভিনব ড্রোনের ব্যবহার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

এবার ভালুক তাড়াতে অভিনব ড্রোনের ব্যবহার

জাপানে ভালুক তাড়াতে অভিনব ড্রোন ব্যবহার। ছবি: সংগৃহীত

Advertisement

জাপানের পাহাড়ি ও গ্রামীণ এলাকায় মানুষের বসতি ঘেঁষে ভালুকের উপস্থিতি বাড়ছে। এসব এলাকায় মানব–বন্যপ্রাণীর সংঘাত কমাতে নতুনভাবে ড্রোন প্রযুক্তির সহায়তা নিচ্ছে স্থানীয় প্রশাসন।

গিফু প্রিফেকচারে সম্প্রতি ভালুক দেখার ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় সরকার একটি ড্রোন পাইলট প্রকল্প চালু করেছে। বিশেষজ্ঞদের মতে, বনে ভালুকের প্রাকৃতিক খাদ্যের ঘাটতি ও অল্প জনসংখ্যা তাদেরকে মানুষের বসতির দিকে ঠেলে দিচ্ছে।

এই সমস্যা মোকাবিলায় ব্যবহৃত ড্রোনগুলোতে সংযুক্ত করা হয়েছে বিশেষ স্পিকার, যেখানে বাজানো হয় শিকারি কুকুরের ডাক। এই শব্দ শুনে ভালুক আতঙ্কিত হয়ে বনেই ফিরে যায়। কিছু ড্রোনে আরও যুক্ত করা হয়েছে আতশবাজি বা ছোট আকারের বিস্ফোরক যন্ত্র, যা ভালুককে দ্রুত এলাকা ছাড়তে বাধ্য করে।   

ভালুকের অবস্থান বা ফল সংগ্রহের চিহ্ন পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে এসব ড্রোন বিশেষভাবে কার্যকর হচ্ছে।

গিফু প্রিফেকচারের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি সফল হলে তা আরও বিস্তৃত এলাকায় চালু করা হবে। প্রাণঘাতী পদ্ধতি এড়িয়ে আধুনিক প্রযুক্তির এই সমাধান পাহাড়ি গ্রামসহ লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।    

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও

অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বিগ-বি উদ্যোগ আরও জোরদার চায় ঢাকা-টোকিও

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর

তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপানের প্রধানমন্ত্রীর

মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদার রহমানের

মাতৃ ও শিশুস্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা বাড়ানোর আহ্বান জুবাইদার রহমানের

আরও পড়ুন

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

ছোট হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিয়ের আয়োজন, চাপে সংশ্লিষ্ট ব্যবসা

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

২০২৬ সালের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, কীভাবে উৎপত্তি?

এই মাছের নাম কেন ‘বাটা’ জানেন?

এই মাছের নাম কেন ‘বাটা’ জানেন?

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

জন্ম নেওয়া নবজাতকের মুখে গোঁফ! সত্যি নাকি এআই’র কারসাজি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম