Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

সাইকেলের মতো চালিয়ে উড়ে যাবেন আকাশে!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০১৮, ০৪:০৬ পিএম

সাইকেলের মতো চালিয়ে উড়ে যাবেন আকাশে!

এক আসনের সেই বিমান।

Advertisement

বিমান বলতেই কল্পনায় আসে রানওয়ে, জটিল সব যন্ত্রপাতি,  বিমানসেবিকা, পাইলট। আকাশে বিমান ওড়া মানেই আহামরি কাণ্ড।

তবে সে কল্পনায় ভিন্নতা এনে দিয়েছে সুইজারল্যান্ডের একটি সংস্থা।

এখন কল্পনা নয় বাস্তবেই এমন বিমান পেতে পারেন যেখানে ককপিটে বসে দিব্যি সাইকেলের মতো চালিয়ে উড়ে যাবেন আকাশে!

এক আসন বিশিষ্ট এমন হাই টেক বিমান নিয়ে আসছে সুইজারল্যান্ডের সংস্থাটি।

মটরে চালিত এই বিমানগুলোকে গ্লাইডারও বলছেন কেউ কেউ।

তবে এর নাম দেয়া হয়েছে আর্কিওপটেরিক্স। ডাইনোসর আমলের সেই পাখির নামে রাখা হয়েছে এই বিমানের নাম।

সংস্থাটি জানিয়েছে, হালকা এই বিমানে চড়ে প্রায় ৫০০ কিমি পর্যন্ত টানা ওড়া যাবে।

সে পরীক্ষায় সফলও হয়েছেন তারা। ইতিমধ্যে সুইজারল্যান্ডের একটি ক্লাবে এই বিমান চালিয়েছেন অনেকে।

শুধু সেখানেই নয়, আমেরিকা ও অস্ট্রেলিয়াতেও পরীক্ষামূলক ভাবে চালানো হয়েছে এই বিমান।

এই বিমান কিনতে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে আগ্রহ প্রকাশ করছেন অনেকেই।

গাড়ির বদলে এই বিমানকে বেছে নিতে চাইছেন কেউ কেউ।বিমানের দাম ধরা হয়েছে ৭২ হাজার ইউরো, প্রায় ৬৯ লাখ টাকা।

যানজট এড়াতে এ পরিমাণ টাকা গুনতেই পারে সমর্থবানরা।

Advertisement

বিমান

Advertisement

আরও পড়ুন

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

ভোটে হেরে প্রতিশোধ? রাস্তার এলইডি বাতি খুলে নেওয়ার হিড়িক!

বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল আস্ত কাঁটাচামচ!

বমি করতে গিয়ে পেটের ভেতর ঢুকল আস্ত কাঁটাচামচ!

সিনেমা-গেমের সব রেকর্ড ভাঙার পথে জিটিএ ৬

সিনেমা-গেমের সব রেকর্ড ভাঙার পথে জিটিএ ৬

মাত্র ৪৩.৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে বিশ্বরেকর্ড!

মাত্র ৪৩.৫ সেকেন্ডে স্ট্যাচু অব লিবার্টির ছবি এঁকে বিশ্বরেকর্ড!

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম