Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

জাজিরা প্রান্ত স্পর্শ করল পদ্মা সেতু

৫ম স্প্যান বসায় ৭৫০ মিটার দৃশ্যমান * পারের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পদ্মা সেতুর ৫ম স্প্যানটি বসানো হয়েছে। শুক্রবার বেলা ১টার দিকে ৪১ ও ৪২ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এর ফলে সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হল। শক্তিশালী ভাসমান ক্রেন তি আনই হাউ বৃহস্পতিবার মুন্সীগঞ্জের কুমারভোগের বিষেশায়িত জেডি থেকে স্প্যানটি নিয়ে আসে। স্প্যানটি বসানোর মধ্য দিয়ে জাজিরা পারের সঙ্গে সেতুর দক্ষিণাংশের সংযোগ হল।

গত বছরের ২৯ সেপ্টেম্বর সেতুর প্রথম স্প্যান, এ বছরের ২৮ জানুয়ারি দ্বিতীয়, ১০ মার্চ তৃতীয় এবং ১৩ এপ্রিল ৪র্থ স্প্যান বসানো হয়। ৫ম স্প্যানটি বসানোর পর পদ্মাপারের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।

সেতু বিভাগের প্রকৌশলী মো. হুমায়ুন কবীর বলেন, শুক্রবার বেলা ১টায় পদ্মা সেতুর ৫ম স্প্যানটি বসানো হয়েছে। আগামী ২-৩ মাসের মধ্যে আরও ৩টি স্প্যান বসানো হবে। ইতিমধ্যে সেতুর ৬২ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী বছরের মধ্যে সব কটি স্প্যান বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব।

সংশ্লিষ্টরা বলছেন, সেতুর কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। পদ্মা সেতুর দু’পাড়ে গড়ে উঠবে বিশ্বমানের শহর। কলকারখানায় ভরে উঠবে এ এলাকা। শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

জাজিরা পূর্ব নাওডোবা এলাকার রাজ্জাক মাঝি বলেন, পদ্মা সেতু নির্মাণ করতে আমাদের বাপ-দাদার জমিজমা দিয়েছি। মনে করেছিলাম সেতু করার নামে আমাদের জমিজমা নিয়ে গেল। পরপর ৫টি স্প্যান বসানো দেখে মনে হচ্ছে এ সেতু এখন আর স্বপ্ন নয়। এটা বাস্তবে রূপ নিচ্ছে। এতে আমরা খুশি ও আনন্দিত।

নাওডোবার মোসলেম মাদবর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করেছেন। আজ পদ্মা সেতু স্বপ্ন নয়, বাস্তব। আমরা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিশ্বব্যাংক-আইএমএফ’র বার্ষিক সভা শুরু জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ

জ্বালানি খাতে সহায়তা চায় বাংলাদেশ

মার্কিন গবেষক উইনস্টন ল্যাংলি নজরুলের দর্শন ভূরাজনৈতিক অবক্ষয় নিরাময়ে মহৌষধ

নজরুলের দর্শন ভূরাজনৈতিক অবক্ষয় নিরাময়ে মহৌষধ

বিআইডিএসের গবেষণা কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয়

কিস্তি দিতে আয়ের ৪০ শতাংশের বেশি ব্যয়

জিইডির প্রতিবেদন বিনিয়োগে গতি নেই রাজস্বেও টান

বিনিয়োগে গতি নেই রাজস্বেও টান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম