Logo
Logo
×

Advertisement

খবর

গণসংবর্ধনায় উপমন্ত্রী জ্যাকব

৮শ’ কোটি টাকা ব্যয় করায় নদীভাঙন হয়নি

Icon

চরফ্যাশন (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৮শ’ কোটি টাকা ব্যয় করায় নদীভাঙন হয়নি

Advertisement

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে যে উন্নয়ন করেছেন, ১০০ বছরেও অন্য কোনো রাজনৈতিক দল সে উন্নয়ন করতে পারবে না।

দেশকে ডিজিটালাইজড করে বিশ্বের কাছে পরিচিত করে দিয়েছেন। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের মানুষ চিনে। চরফ্যাশন-মনপুরা উপজেলায় যে উন্নয়ন হয়েছে, তা স্থানীয় ও দেশের অনেকেই অবগত রয়েছেন। মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার জন্য সরকারিভাবে ৮০০ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে। এ টাকা ব্যয়ের ফলে মানুষের বাপ-দাদার ভিটে নদীভাঙন থেকে রক্ষা পেয়েছে।

মঙ্গলবার সকালে চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৪ তলা ভবনসহ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে গণসংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী জ্যাকব আরও বলেন, গত নির্বাচনে আমি ছিলাম মাঝি, আপনারা ছিলেন মাল্লা। একাদশ নির্বাচনে আপনারা থাকবেন মাঝি, আমি হব মেহমান।

পূর্বাঞ্চলের সাধারণ মানুষের জন্য আমি সাবরেজিস্ট্রি অফিস, ফাতেমা মতিন মহিলা কলেজ, চরফ্যাশন-বেতুয়ার লঞ্চঘাট করেছি। অত্যাধুনিক সড়ক নির্মাণের কাজ চলছে। স্বাধীনতার পর ভোলা-৪ আসন কোনো মন্ত্রী পায়নি। আজ আপনাদের রায় নিয়ে আমি মন্ত্রী হয়েছি।

আগামী নির্বাচনের পরে আমি একটি চমক দেখাব। এজন্য তিনি সবাইকে একাদশ নির্বাচনে আন্তরিকতার সঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

এদিকে সোমবার রাতে জনতা রোডের পূর্বমাথায় পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জামাল উদ্দিন সবুজের সভাপতিত্বে জ্যাকব সেনা ঐক্য পরিষদ উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ভোটারদের কাছে গিয়ে উন্নয়নের সংবাদ দিয়ে ভোট চাইবেন।

সুধী সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবলীগ নেতা আসাদুজ্জামান মামুন প্রমুখ।

এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা প্রায় ১০ জন নেতাকর্মী উপমন্ত্রী জ্যাকব এমপিকে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

এর আগে ওইদিন বিকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আনা অসহায় দুস্থ পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়।

Advertisement

নদীভাঙন

Advertisement

আরও পড়ুন

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টায় বাদীর নারাজি আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য

জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

মাউশি রংপুর অফিস উপপরিচালককে শাস্তিমূলক বদলি

উপপরিচালককে শাস্তিমূলক বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম