Logo
Logo
×

Advertisement

খবর

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজবাড়ীর পাংশায় যুগান্তর মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ হামলা হয়। হামলায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন। সরেজমিন বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অমিত হাসানের বাড়িতে গিয়ে ভাঙচুরের বিষয়টি শোনা হয়।

পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় বিএনপি নেতা আবদার জেলের নেতৃত্বে তার ছেলে তুর্কি, হৃদয়সহ ২০-৩০ জনের একটি দল ওই বাড়িটিতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি এবং পেট্রোল ঢেলে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। এছাড়া তারা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পরিবারের সদস্যদের মারধর করে।

রবিনের বাবা বলেন, স্থানীয় বিএনপির নামধারী সন্ত্রাসী বাহিনী বাড়ির টিভি, ফ্রিজ, আসবাবপত্র সব ভাঙচুর করে আমার স্ত্রী, মেয়ে, ছেলের বউকে পিটিয়েছে। তারা হামলার পর বাড়ির বাইরে গিয়ে ফাঁকা গুলি করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে দোষীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার দাবি করছি।

রবিনের ভাবী শাহানা খাতুন বলেন, হামলাকারীরা পরিবারের সদস্যদের বুকে অস্ত্র ঠেকিয়ে গুলি করার ভয় দেখায়, তারা বাড়িতে এসে পরিবারের সদস্যদের মারধর করে। আমার স্বামী রনিকে খুঁজতে থাকেন। পরে হুঁশিয়ারি দিয়ে বাড়ির জিনিসপত্র ভেঙে পালিয়ে যায়।

পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান বলেন, আমি বিষয়টি শুনেছি, তবে আমার দলীয় ছেলেরা কারও বাড়িতে হামলা ও মারধর করেনি।

এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাকিবুর রহমান যুগান্তরকে বলেন, রাতে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছি। যাদের ওপর হামলা হয়েছে তাদেরকে থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টায় বাদীর নারাজি আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য

জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

মাউশি রংপুর অফিস উপপরিচালককে শাস্তিমূলক বদলি

উপপরিচালককে শাস্তিমূলক বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম