Logo
Logo
×

Advertisement

খবর

মাউশি রংপুর অফিস

উপপরিচালককে শাস্তিমূলক বদলি

যুগান্তরে সংবাদ প্রকাশের পর

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অফিসে এমপিওভুক্তিতে দুর্নীতির অভিযোগে উপপরিচালক সাদাকাত হোসেনকে ওএসডি করার পর এবার উপপরিচালক কামরুজ্জামান পাইকারকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। ৫ নভেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। তাকে সরকারি কারমাইকেল কলেজে পদায়ন করা হয়েছে। তার স্থলে রংপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদকে পদায়ন করা হয়েছে।

এর আগে ২২ আগস্ট যুগান্তরে ‘রংপুর মাধ্যমিক শিক্ষা অফিস/ঘুস-দুর্নীতির স্বর্গরাজ্য অনিয়মের মহোৎসব’ শীর্ষক খবর প্রকাশিত হওয়ার পর ২৯ সেপ্টেম্বর রংপুর মাউশি অফিসে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর মাউশি রংপুর অঞ্চলের সহকারী পরিচালক (কলেজ) সাদাকাত হোসেনকে ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ (ওএসডি) হিসাবে বদলি করা হয়।

এদিকে ৫ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব শাহরিয়ার জাহানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়-৯ নভেম্বরের মধ্যে উপপরিচালক কামরুজ্জামান পাইকারকে বর্তমান কর্মস্থল থেকে স্বেচ্ছায় অবমুক্ত হতে হবে। অন্যথায় ১০ নভেম্বর থেকে তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

কামরুজ্জামান পাইকারের বিরুদ্ধে উঠা অভিযোগগুলোর মধ্যে রয়েছে-প্রয়োজনীয় কাগজপত্র ও বৈধ নিয়োগসংক্রান্ত নথি না থাকা সত্ত্বেও নতুন এমপিওভুক্তির সুযোগ দেওয়া, শিক্ষকদের প্রশাসনিক কাজে হয়রানি এবং ক্ষমতার অপব্যবহার। উৎকোচ ছাড়া এমপিওভুক্ত না করে হয়রানি করা।

দুদকের অভিযানের পর ওই দপ্তরে দুর্নীতি সংক্রান্ত চার বস্তা নথিপত্র দিনের বেলা সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই কর্মকর্তা। পরে সেগুলো পুলিশ উদ্ধার করে সংশ্লিষ্ট কার্যালয়ে রাখে। এ নিয়েও যুগান্তরে খবর প্রকাশিত হয়।

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বদলির বিষয়ে কামরুজ্জামান পাইকার বলেন, ‘এটি নিয়মিত বদলি। সরকারি চাকরি করলে বদলি হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টায় বাদীর নারাজি আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

আসামিদের বাদ দিয়ে ফাইনাল রিপোর্ট

মুখ চেপে ধরে তুলে নেওয়ার চেষ্টা জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য

জুড়ীতে ছিনতাইকারীর কবলে নারী পুলিশ সদস্য

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

যুগান্তর সাংবাদিকের গ্রামের বাড়িতে হামলা, আহত ৪

মাউশি রংপুর অফিস উপপরিচালককে শাস্তিমূলক বদলি

উপপরিচালককে শাস্তিমূলক বদলি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম