Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংস্কৃতি চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে

সংস্কৃতিমন্ত্রী

Advertisement

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জিপিএ-৫কে নির্যাতন নামে আখ্যায়িত করে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটাতে হবে। যে ভালো করছে তার দিকে সবার নজর। আর যে পেছনে তার দিকে আমরা খেয়াল রাখি না। পেছনের ওরা কেন পারছে না সে বিষয়টি খতিয়ে দেখে সমাধান করতে হবে। তাহলে তারাও এগিয়ে যাবে। আমরা ক্লাসের মধ্যে বাচ্চাদের আটকে রেখেছি। তাদের কবিতা পড়া, গান শেখা ও খেলাধুলা করার সময় হয়ে ওঠে না। স্থানীয় একটি সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ’র ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার বিকালে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একুশে পরিষদের সভাপতি ডিএম আবদুল বারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, পরিষদের উপদেষ্টা শরিফুল ইসলাম খান, ময়নুল হক, বিন আলী পিন্টু, রফিকুদ্দৌলা রাব্বি, নাইচ পারভিন , বিষ্ণ কুমার দেবনাথ, মনোয়ার হোসেন লিটন প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চায়না দুয়ারি জালে হুমকিতে হাওড়ের মাছ ও জীববৈচিত্র্য

চায়না দুয়ারি জালে হুমকিতে হাওড়ের মাছ ও জীববৈচিত্র্য

মা-বাবাকে হারিয়েও থামেনি তাহমিনা

মা-বাবাকে হারিয়েও থামেনি তাহমিনা

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্স-রে মেশিন অচল রোগীদের দুর্ভোগ

এক্স-রে মেশিন অচল রোগীদের দুর্ভোগ

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম