Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

গৌরীপুরে প্রতিমা বিসর্জন ও টঙ্গীতে ভবনে কাজের সময় শ্রমিকের মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারিয়েছেন দুই ভাই। টঙ্গীতে ভবনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া গৌরীপুরে প্রতিমা বিসর্জনের সময় ছেঁড়া তারে জড়িয়ে যুবকের মৃত্যু হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : ভোলার বোরহানউদ্দিনে বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কাচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তজুমদ্দিনের শম্ভপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তার ছেলে আব্দুর রহিম (৪০) ও রাকিব (৩০)। পুলিশ জানিয়েছে, নিহতরা দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করেন। বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন থেকে তিন ছেলেকে নিয়ে আলম বক্তার তার শ্যালক মো. আইয়ুব আলীর বাড়িতে গাছ কাটার জন্য আসে। এ সময় ছেঁড়া তার সরাতে গিয়ে আলম বক্তার বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে ছেলে রাকিব এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবা ও ভাইকে বাঁচাতে রহিম এগিয়ে এসে বিদুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়া তাদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাকিব ও রহিমকে মৃত ঘোষণা করেন। গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আজিজ (৩২) নামে শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর আরিচপুর বউ বাজার গাজীবাড়ি এলাকার আব্দুর রহমান বাবুর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ দিনাজপুরের কাহারোলের সুন্দইল গ্রামের জরু মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর বউ বাজার এলাকায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বহুতল ভবনের প্লাস্টারের কাজের সময় ঘরের ভেতর অন্ধকার ছিল। বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আজিজ। পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়মনসিংহের গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে সঞ্জিব চৌহান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার পৌর শহরের মাস্টারবাড়ি এলাকার ঝলক পূজামণ্ডপে ছেঁড়া তারে সংযোগের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ওসি হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চায়না দুয়ারি জালে হুমকিতে হাওড়ের মাছ ও জীববৈচিত্র্য

চায়না দুয়ারি জালে হুমকিতে হাওড়ের মাছ ও জীববৈচিত্র্য

মা-বাবাকে হারিয়েও থামেনি তাহমিনা

মা-বাবাকে হারিয়েও থামেনি তাহমিনা

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্স-রে মেশিন অচল রোগীদের দুর্ভোগ

এক্স-রে মেশিন অচল রোগীদের দুর্ভোগ

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম