Logo
Logo
×

Advertisement

আওয়ামী লীগ

আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার

Icon

সৈয়দপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ১২:৩২ পিএম

আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার

কাজী জাহানারা। ছবি: সংগৃহীত

Advertisement

নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারাকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানা থেকেই তাকে গ্রেফতার করা হয়।

কাজী জাহানারা সৈয়দপুর ৪, ৫ ও ৬নং পৌর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ছিলেন।

জানা গেছে, জমি সংক্রান্ত একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা সৈয়দপুর থানায় যান। সেখানে উপস্থিত ছিলেন সৈয়দপুর মহিলা দলের কয়েকজন নেত্রী। সালিশের একপর্যায়ে রাগান্বিত হয়ে উঠেন জাহানারা। একপর্যায়ে তিনি মহিলা দলের নেত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং মারমুখী হয়ে উঠেন। পরে থানা থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতারের পর থানার সামনেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বলেন ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’। পুলিশ পরিস্থিতি সামাল দিতে দ্রুত নীলফামারী সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে নীলফামারী কারাগারে পাঠিয়ে দেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, নীলফামারী সদরের একটি মামলায় আওয়ামী নেত্রী জাহানারাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দিলীপ আগরওয়ালা

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

ভারতে পালানোর সময় আ.লীগ নেতা গ্রেফতার

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

মাদককারবারি আ.লীগ নেতা গ্রেফতার

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

ইলিশ বিক্রির নামে অনলাইনে প্রতারণা, গ্রেফতার আরও ২

আরও পড়ুন

ডিসেম্বরে সত্যিই কি ফিরতে চান শেখ হাসিনা?

ডিসেম্বরে সত্যিই কি ফিরতে চান শেখ হাসিনা?

পোশাক খাত নিয়ে সরকারের উচ্চপর্যায়ে প্রতিবেদন অস্থিরতার নেপথ্যে আ.লীগ

অস্থিরতার নেপথ্যে আ.লীগ

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

কুড়িলে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ নভেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম