Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

মোবাইল ব্যাংকিং

বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

বিকাশ নগদ রকেটে জমা উত্তোলনের সীমা বাড়ল

ফাইল ছবি

Advertisement

বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইলে আর্থিক সেবায় (এমএফএস) দৈনিক ও মাসিক লেনদেন অর্থাত্ জমা-উত্তোলনের (ক্যাশ ইন-ক্যাশ আউট) সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন গ্রাহক তার মোবাইল হিসাবে দিনে ৫০ হাজার টাকা জমা (ক্যাশ ইন) করতে পারবেন।

আর মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করা যাবে। এতদিন দৈনিক সর্বোচ্চ ৩০ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা জমা করতে পারতেন একজন গ্রাহক। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা উত্তোলন (ক্যাশ আউট) করা যাবে। মাসে ২ লাখ টাকা উত্তোলন করা যাবে। এতদিন দৈনিক সর্বোচ্চ ২৫ হাজার টাকা ও মাসে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের সুযোগ ছিল।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ নিয়ে সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, মোবাইলে আর্থিক সেবায় জমা-উত্তোলনের সীমা বাড়লেও ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এছাড়া ব্যবসা থেকে ব্যক্তিতে অর্থ প্রেরণ (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে এবং মাসিক ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে।

এমএফএস হিসাবের স্থিতির সীমাও বাড়িয়ে ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা করা হয়েছে। অর্থাত্ এখন বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল হিসাবে ৫ লাখ টাকা জমা রাখতে পারবেন। তবে আগে সীমা অপরিবর্তিত থাকবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড)। এক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

Advertisement

ব্যাংক

Advertisement

আরও পড়ুন

ব্যাংকের পণ্য ও সেবায় নতুনত্ব বিনিয়োগ ৫০ হাজার কোটি টাকা

বিনিয়োগ ৫০ হাজার কোটি টাকা

ডিজিটাল ব্যাংকিংয়ে ঝুঁকছেন উদ্যোক্তারা

ডিজিটাল ব্যাংকিংয়ে ঝুঁকছেন উদ্যোক্তারা

সাক্ষাৎকার শরিয়াহ ও প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং আমাদের লক্ষ্য

শরিয়াহ ও প্রযুক্তির সমন্বয়ে ব্যাংকিং আমাদের লক্ষ্য

সাক্ষাৎকার অমনিচ্যানেলে ব্যাংকিং সেবা এক সুতোয়

অমনিচ্যানেলে ব্যাংকিং সেবা এক সুতোয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম