Logo
Logo
×

Advertisement

বিএনপি

খালেদা জিয়াকে নিয়ে কনকচাঁপা

তিনি শুধু তার সন্তানের মা নন, দেশজুড়েই কোটি সন্তান তার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পিএম

তিনি শুধু তার সন্তানের মা নন, দেশজুড়েই কোটি সন্তান তার

খালেদা জিয়া ও কনকচাঁপা। ফাইল ছবি

Advertisement

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেছেন। 

এদিকে কনকচাঁপার ফেসবুকে দেওয়া দুই পোস্ট ঘিরে চলছে বেশ আলোচনা। একটিতে তিনি উল্লেখ করেছেন, ‘দেশজুড়ে খালেদা জিয়ার রয়েছে কোটি কোটি সন্তান।’

সোমবার এক সংক্ষিপ্ত পোস্টে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে কনকচাঁপা জানান, ‘ফি আমানিল্লাহ্! দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। আল্লাহ্‌র বিশেষ রহমত প্রার্থনা করছি! সবাই দোয়া করুন।’ তার পোস্টের পরেই অনেকে খালেদা জিয়ার জন্য দোয়া জানিয়ে মন্তব্য করেছেন।

এর কয়েক দিন আগে দীর্ঘ এক স্ট্যাটাসে- খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ব্যক্তিগত সংগ্রাম এবং কারাবাসের সময়কার নানা কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন কনকচাঁপা। সেখানে কনকচাঁপা লেখেন- জিয়াউর রহমানের শাহাদাতের পর খুব অল্প বয়সে বৈধব্য বরণ করা, রাজনীতির চূড়ান্ত সময়কার গ্রেফতার, ‘মিথ্যা মামলায়’ কারাগার, স্লো পয়জনিংয়ের ভয়, মৃত্যুভয়- সবকিছুর মধ্যেই খালেদা জিয়া ছিলেন অবিচল ও সাহসী।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন- অসুস্থ সন্তানের কাছে যাওয়ার আকুতি থাকলেও দেশের মানুষের কথা ভেবে তা থেকে বিরত থাকা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও বিদেশে উন্নত চিকিৎসার প্রস্তাব গ্রহণ না করা- এসব বিষয়ও তাকে আপ্লুত করেছে। কনকচাঁপার ভাষায়, তিনি তো শুধু তার সন্তানের মা নন, সারা দেশজুড়েই কোটি কোটি সন্তান তার। 

খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের ‘মা’ হিসেবে পরিচিত উল্লেখ করে সুদীর্ঘ নেক হায়াত কামনা করেন এবং দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিএনপির ‘একটি সুন্দর বিজয়’ দেখার তৌফিক চেয়ে দোয়া করেন কনকচাঁপা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে চীনা মন্ত্রীর শ্রদ্ধা

খালেদা জিয়াকে নিয়ে সম্পাদিত গ্রন্থের মোড়ক উন্মোচন

খালেদা জিয়াকে নিয়ে সম্পাদিত গ্রন্থের মোড়ক উন্মোচন

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

বিশ্বমঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর: জিয়া-খালেদার উত্তরাধিকার ও তারেক রহমানের বার্তা

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা চিঠিটি আজও পরম যত্নে রেখেছেন ছাইফুল্লাহ

খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা চিঠিটি আজও পরম যত্নে রেখেছেন ছাইফুল্লাহ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

আরও পড়ুন

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন ড. খন্দকার মোশাররফ

রাশেদ খাঁনের পোস্ট আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ হাদির পথ কি অনুসরণ করবে জামায়াত-এনসিপি?

আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ হাদির পথ কি অনুসরণ করবে জামায়াত-এনসিপি?

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম