Logo
Logo
×
   

বিএনপি

কপাল পুড়ল সেই যুবদল নেতার

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ এএম

কপাল পুড়ল সেই যুবদল নেতার

দলীয় শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ার জহিরুল ইসলাম নামে এক যুবদল নেতার সাধারণ সদস্য পদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

বুধবার (৪ মার্চ) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জহিরুল ইসলাম কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। 

উল্লেখ্য, ফেসবুকে পোস্ট ও কমেন্ট করাকে কেন্দ্র করে মো. ইদ্রিস (৪৫) নামে পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠে জহিরুলের বিরুদ্ধে। 

ইদ্রিস ঢাকায় তরকারি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ত্রয়োদশ সংসদ নির্বাচন চলাকালে তিনি জহিরুল ইসলামের বিরুদ্ধে গরু চুরিসহ তার অপকর্মের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন এবং কমেন্ট করেন। এতে জহির ক্ষিপ্ত হন। বেশ কিছুদিন আগে ইদ্রিস ঢাকা থেকে বাড়িতে আসেন। পরে ২৬ ফেব্রুয়ারি তিনি পাখিমারা বাজারে গেলে সেখান থেকে তাকে জহিরসহ তার সহযোগীরা ডেকে ইউনিয়ন যুবদলের কার্যালয়ে নিয়ে ব্যাপক মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। 

স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে গেলে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার পর বাসায় নেয়। পরে সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম