Logo
Logo
×

Advertisement

বিএনপি

অস্থির হওয়া যাবে না, এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়: দুদু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:০২ পিএম

অস্থির হওয়া যাবে না, এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়: দুদু

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অস্থির হওয়া যাবে না। এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থেকে সরকারের পাশে থাকতে হবে। 

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর এক রেস্টুরেন্টে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলের নির্যাতনের কথা উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নির্যাতন, গুম, মামলা ও হামলার শিকার হতে হয়েছে গণতন্ত্রপন্থিদের। তবে খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে এবং ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বুকের রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

বাংলাদেশ এখন অনেক চ্যালেঞ্জের মুখে রয়েছে উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, অতীতে সরকার ব্যাংক খাতকে ব্যাপকভাবে লুটপাট করেছে। বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। গত দুই বছরে অন্তর্বর্তী সরকারের সময় সেসব পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার ব্যাপারে প্রত্যাশা ছিল। বিশ্বব্যাপী পরিচিত মুহাম্মদ ইউনূস এক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু সেই অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস হয়ে গিয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে দখলদারত্ব প্রতিষ্ঠা হয়েছিল। সেই আইনের শাসন ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে।

ষড়যন্ত্র শেষ হয়ে গেছে—এ কথা বলা যাবে না উল্লেখ করে শামসুজ্জামান দুদু বলেন, যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে এবং বিভিন্ন সংগঠন ত্যাগ স্বীকার করেছে, তাদের সজাগ থাকতে হবে এবং পরস্পরের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে এবং শুধু মুসলিম উপাসনালয় নয়, অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এ সিদ্ধান্তের অংশীদার হবেন। একইভাবে কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অপ্রতিমের বয়সের সংখ্যা সরকারি ভবনের কপালে লিখে দিতে চান দুদু

অপ্রতিমের বয়সের সংখ্যা সরকারি ভবনের কপালে লিখে দিতে চান দুদু

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের আলোচনায় দুদু জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে: দুদু

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ফলে দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে: দুদু

ভাসানীকে অনুসরণ মানেই জিয়াউর রহমানকে অনুসরণ: দুদু

ভাসানীকে অনুসরণ মানেই জিয়াউর রহমানকে অনুসরণ: দুদু

আরও পড়ুন

আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান

আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

ছাত্রদলের ২ দিনের কর্মসূচি ঘোষণা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

সেই সাংবাদিককে নিয়ে যা বললেন সংসদ সদস্য মানসুরা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর ফেসবুক পোস্ট নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

নাহিদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম