Logo
Logo
×
   

বিএনপি

ঢাকার এক নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

ঢাকার এক নেতাকে দল থেকে বহিষ্কার করল বিএনপি

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে (সদস্য, আহ্বায়ক কমিটি, লালবাগ থানা বিএনপি) বহিষ্কার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) সাইদুর রহমান মিন্টুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আজ (রোববার) এই সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে কোনোরূপ রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম