Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

নির্বাচনের এক মাস পরও অফিস পাননি জাকসু প্রতিনিধিরা

Advertisement

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০১:৪৮ পিএম

নির্বাচনের এক মাস পরও অফিস পাননি জাকসু প্রতিনিধিরা

Advertisement

দীর্ঘ ৩৩ বছর পর শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে এক মাস পার হলেও এখনো অফিস বুঝে পাননি নির্বাচিত জাকসুর প্রতিনিধিরা। 

জানা গেছে, জাকসুর তহবিল, বাজেট বা বিভিন্ন সেক্টরের দায়িত্ব বণ্টন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি। এমনকি কেন্দ্রীয় সংসদের অফিস সংস্কারও শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, সর্বশেষ জাকসু নির্বাচন হয়েছিল ১৯৯২ সালে। এরপর দীর্ঘ তিন দশকের বেশি সময় কার্যক্রম বন্ধ থাকলেও প্রতি বছর শিক্ষার্থীদের কাছ থেকে জাকসু ফি আদায় করেছে প্রশাসন।

সংশ্লিষ্টদের মতে, ওই অর্থ জাকসুর তহবিলে জমা থাকার কথা। হল সংসদগুলোর অবস্থাও প্রায় একই। দুই-একটি হল বাদে কোথাও নতুন 

প্রতিনিধিদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি। অধিকাংশ অফিস পরিত্যক্ত, সংস্কারও শুরু হয়নি। নতুন নির্মিত ছয়টি হলে সংসদের জন্য নির্দিষ্ট কোনো কক্ষ না থাকায় অস্থায়ীভাবে কক্ষ তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে।

প্রার্থীরা বলছেন, প্রভোস্টদের উদাসীনতা এবং প্রশাসনের গড়িমসিই এর জন্য দায়ী।

২১ নম্বর হল সংসদের সাধারণ সম্পাদক ওলিউল্লাহ মাহাদী বলেন, আমরা এখনো অফিস বুঝে পাইনি। কোনো বাস্তব পদক্ষেপও দেখা যাচ্ছে না। 

আ ফ ম কামাল উদ্দিন হল সংসদের ভিপি জিএমএম রায়হান কবীর বলেন, সংসদের অফিস পরিত্যক্ত ছিল। ইঞ্জিনিয়ার অফিস থেকে দেখা হলেও সংস্কারের কাজ শুরু হয়নি।

প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক আবেদা সুলতানা বলেন, দীর্ঘদিন জাকসু না থাকায় কিছু হলে রুম নেই। প্রয়োজনীয় রুম তৈরি ও সংস্কারের কাজ চলছে। 

জাকসুর পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান জানান, আমাদের দায়িত্ব এখনো আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি। তহবিল নিয়েও প্রশাসনের সঙ্গে কোনো আলোচনা হয়নি। 

জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, এক মাস পেরিয়ে গেলেও আমরা অফিস পাইনি। তহবিলের হিসাবও অজানা। ৩৩ বছর ধরে শিক্ষার্থীরা জাকসু ফি দিয়েছে-তার সঠিক হিসাব চাই আমরা। তহবিলে অর্থ না থাকলে শিক্ষার্থীদের টাকা ফেরত দিতে হবে। 

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, আমরা এখনো তহবিল পাইনি। শিক্ষার্থীদের সেবায় এখন পর্যন্ত যা করেছি, সব নিজেদের অর্থায়নে। এমনকি বসার জায়গাও পাইনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচন আজ, প্রস্তুত ভোটকেন্দ্র

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

জকসু নির্বাচনের পুনঃতফশিল, নির্বাচন ৩০ ডিসেম্বর

‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

জকসু ‘২২ ডিসেম্বরেই নির্বাচন চাই’

বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচন বিদেশি ওহিতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে কমিশন: শিবির সমর্থিত প্যানেল

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুতে কোন পদে কতজন লড়বেন

জকসুর ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

জকসুর ভিপি পদে লড়ছেন ৩ সনাতনী শিক্ষার্থী

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চায় জাবি প্রশাসন

উপাচার্যের রুটিন দায়িত্ব নিয়ে জানেন না চুয়েট শিক্ষকরা

উপাচার্যের রুটিন দায়িত্ব নিয়ে জানেন না চুয়েট শিক্ষকরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম