Logo
Logo
×

Advertisement

সারাদেশ

এইচএসসি: দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হারে রংপুর শীর্ষে

Advertisement

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

এইচএসসি: দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হারে রংপুর শীর্ষে

Advertisement

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে ভালো করেছে রংপুর ক্যাডেট কলেজসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। একইসঙ্গে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও বোর্ডের মধ্যে শীর্ষে রংপুর।

বৃহস্পতিবার দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্যমতে, এবারের পরীক্ষার ফলাফলে ৬৮ দশমিক ২৯ শতাংশ পাশের হার নিয়ে দিনাজপুর বোর্ডে শীর্ষে রয়েছে রংপুর জেলা। এ জেলায় ২ হাজার ৬২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। তবে ৬১ দশমিক ৭৩ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে নীলফামারী জেলা।

ফলাফলে দেখা যায়, এবার রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৪ ও মানবিকের দুজন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া কারমাইকেল কলেজ থেকে এবার ৯৬৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ৭৯৮ জন। জিপিএ-৫ পেয়েছে ২৪১ জন। সরকারি বেগম রোকেয়া কলেজ থেকে ৯৮২ জন পরীক্ষা দিয়ে পাশ করেছেন ৮২৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০৯ জন। রংপুর সিটি কলেজে ৬৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ৫৬৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯৬ জন।

এছাড়া রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৮৯৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ৮৮৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪৫৬ জন। দি মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছেন ১৪৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৮৮ জন। রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৯৬ জন অংশ নিয়ে ৭৮১ জন পাশ করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৩৮২ জন। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫১৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছেন ৪৮৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৯ জন।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫০৪ জন অংশ নিয়ে ৪৮১ জন পাশ করেছেন এবং জিপিএ-৫ পেয়েছেন ২৪৮ জন এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ৫৪৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছেন ৫৪২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১০০ জন।

এদিকে শতভাগ ফেলের তালিকায় রয়েছে চারটি কলেজ। এর মধ্যে জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এ কলেজ থেকে ৯ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল করেছেন।

এছাড়া বদরগঞ্জ উপজেলার কুতুবপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন, পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১ জন এবং গঙ্গাচড়া উপজেলার বড়াইবাড়ী কলেজ থেকে ১ জন পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছেন।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫


আরও পড়ুন

সম্পর্কিত খবর

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর, দেখবেন যেভাবে

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

আরও পড়ুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

ইরাবের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক সালমান-নূর

ইরাবের সভাপতি জসিম, সাধারণ সম্পাদক সালমান-নূর

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, শাহবাগে বিক্ষোভ

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ, শাহবাগে বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম