Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

আইইউটির ৩৭তম সমাবর্তন অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, গাজীপুর

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০১:২১ পিএম

আইইউটির ৩৭তম সমাবর্তন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

Advertisement

ইসলামিক কোঅপারেশন অর্গানাইজেশন (ওআইসি)-এর সহযোগী প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৭তম সমাবর্তন রোববার (২৬ অক্টোবর) গাজীপুরের বোর্ড বাজার ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। প্রো-উপাচার্য ড. হিসেইন আরাবি নুরসহ অন্যান্য শিক্ষকবৃন্দও সমাবর্তনে উপস্থিত ছিলেন। 

স্নাতকদের অভিনন্দন জানিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, আইইউটি এমন নৈতিকভাবে দৃঢ় পেশাজীবী তৈরি করছে যারা উম্মাহ ও মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করবে।

উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল ইসলাম স্নাতকদের কৃতিত্বের প্রশংসা করেন এবং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে আইইউটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) পদ্ধতির সফল বাস্তবায়ন এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬-এ অন্তর্ভুক্তির কথাও তুলে ধরেন।

ওআইসি মহাসচিব ও আইইউটির চ্যান্সেলর হিসেইন ব্রাহিম তাহা তার বার্তায় বলেন, আইইউটি ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে কারিগরি শিক্ষা ও নৈতিক নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বাংলাদেশের সরকারকে অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। 

সমাবর্তনে বিশিষ্ট অতিথি, কূটনীতিক, শিক্ষকবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। ৩৬টি ওআইসি সদস্য রাষ্ট্রের মোট ৫২২ জন স্নাতককে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া অসাধারণ একাডেমিক কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ওআইসি গোল্ড মেডেল প্রদান করা হয় ইউসুফ ইবনে কামাল নিলয়কে, এবং আইইউটির গোল্ড মেডেল অর্জন করেন রহিব-বিন-হোসেন, নব উদ্দিন, মাহমুদুল হাসান ভূঁইয়া, রামিশা সালসাবিল, নোসিন নাহার স্মিতা, সামিয়া নওশিন এবং সাজিদুর রহমান চৌধুরী।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম