Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার

Advertisement

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে বহিষ্কার

Advertisement

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের দেড় মাস পর ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার দায়ে ৪ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ২১ শিক্ষার্থীকে তাদের অভিভাবকদের উপস্থিতিতে মুচলেকা দেওয়ার নির্দেশ প্রদান করেছে ববি।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল।

ববি প্রক্টর ড. রাহাত বলেন, গত ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ২৫ শিক্ষার্থীর বিষয়ে সিদ্ধান্ত হয়। এরপর এজেন্ডা রেজুলেশন আকারে অনুমোদন শেষে বৃহস্পতিবার তা প্রকাশ হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শাওন শেখ ও সাজ্জাদ হোসেন, মার্কেটিং বিভাগের শাহারিয়ার শাওন এবং অ্যাকাউন্টিং বিভাগের তরিকুল ইসলাম নয়ন। এদের মধ্যে শাওন শেখ ও সাজ্জাদ হোসেনকে ছয় মাস বা এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া তরিকুল ইসলাম নয়নকে ছয় মাসের জন্য বহিষ্কার বা ৪০ হাজার টাকা জরিমানা এবং শাহারিয়ার শাওনকে ছয় মাসের জন্য বহিষ্কার বা ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মার্কেটিং বিভাগের ১০ জন এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১১ শিক্ষার্থীকে তাদের অভিভাবকসহ আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রক্টরের কাছে হাজির হয়ে মুচলেকা জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে এ সংঘর্ষ হয়েছিল। ওই সংঘর্ষের পর বিষয়টি সিন্ডিকেট পর্যন্ত গড়ায়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

বাকেরগঞ্জে ধর্ষণের ১১ দিন পর মামলা নিল পুলিশ

বাকেরগঞ্জে ধর্ষণের ১১ দিন পর মামলা নিল পুলিশ

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

জমি দখলে নিতে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবর ভাঙার অভিযোগ

জমি দখলে নিতে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবর ভাঙার অভিযোগ

মেঘনায় ইলিশ ধরতে গিয়ে জেলে গুলিতে নিহত

নিষেধাজ্ঞা অমান্য মেঘনায় ইলিশ ধরতে গিয়ে জেলে গুলিতে নিহত

আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ হবে

ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ হবে

আরও পড়ুন

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

প্রতিবন্ধীদের বন্ধু শিক্ষক আলী তানভীর

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

দেশে আনা ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

মিয়ানমারে পাচারকালে ৪০ টন সিমেন্টসহ আটক ৪

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম