Logo
Logo
×

Advertisement

শেষ পাতা

বাকেরগঞ্জে ধর্ষণের ১১ দিন পর মামলা নিল পুলিশ

Advertisement

Icon

জুয়েল তালুকদার, বাকেরগঞ্জ (বরিশাল)

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাকেরগঞ্জে ধর্ষণের ১১ দিন পর মামলা নিল পুলিশ

Advertisement

বরিশালের বাকেরগঞ্জে সৎ ভাসুর ও চাচা শ্বশুরের বিরুদ্ধে বিয়ের ১৬-১৭ দিনের মাথায় ১৭ বছরের কিশোরী বধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ১৯ অক্টোবরের এ ঘটনায় বিচার চাইতে গিয়ে পুলিশের কাছে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন ওই নববধূ।

বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসের নির্দেশনা নিয়ে থানায় গেলেও প্রথমে মামলা গ্রহণ করেননি বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন। উলটো ধর্ষণের অভিযোগ প্রমাণ করতে না পারলে বাদীকেই সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে ভয় দেখিয়েছেন। অবশেষে ঘটনার ১১ দিন পর শুক্রবার মামলা গ্রহণ করেছে পুলিশ।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নে ওই কিশোরী বধূকে ১৯ অক্টোবর রাতে নতুন পোশাক কিনে দেওয়ার কথা বলে বাজারে নিয়ে যান তার সৎ ভাসুর মো. ইমরান প্যাদা (৩৮)। পরে বাড়ি ফেরার পথে ইমরান ও প্রতিবেশী চাচা শ্বশুর রাকিব প্যাদা (২৬) তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। ভুক্তভোগী এ ঘটনায় ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইড অফিসে লিখিত অভিযোগ করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্রসহ তাকে বাকেরগঞ্জ থানার ওসির কাছে পাঠানো হয়। তবে থানায় গিয়ে মামলা করতে না পেরে ফিরে আসেন তিনি।

ভুক্তভোগীর অভিযোগ, ওসি আদিল হোসেন তাকে বলেন, ‘আপনার কোনো প্রমাণ নেই। জামাকাপড়সহ গোসল করার কারণে প্রমাণ নষ্ট হয়ে গেছে। ধর্ষণের ঘটনা প্রমাণ করতে না পারলে আপনারই সাত বছরের সাজা হবে।’ এছাড়া অভিযুক্ত ইমরানকে নিয়ে ‘দুলাভাই তো এমনিতেই শ্যালিকার অর্ধেক ভাগ পায়’-এমন আপত্তিকর মন্তব্য করে ওসি তার সঙ্গে মশকরা করেন বলেও ভুক্তভোগী অভিযোগ করেন।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বলেন, বিচার চাইতে গিয়ে যদি পুলিশের কাছ থেকেই এমন কথা শুনতে হয়, তাহলে আদৌ বিচার পাব কি না, তা নিয়েই শঙ্কিত। ভুক্তভোগীর স্বামী, শ্বশুর ও শাশুড়ি ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অভিযোগের বিষয়ে ওসি আদিল হোসেন বলেন, গত দুই-এক দিন আগে এক নারী তার স্বামী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে থানায় এসেছিলেন। ধর্ষণের কোনো আলামত দেখাতে পারেননি। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলে কিছুক্ষণ পর জানাবেন বলে চলে যান। এতে আমাকে দায়ী করে লাভ কি।

বরিশালের পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান বলেন, গণধর্ষণের ঘটনায় একটি মামলা নেওয়া হয়েছে। ওসির মামলা না নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি যদি মামলা না নিয়ে উলটো ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

শেরেবাংলা চেয়েছিলেন অবিভক্ত বাংলা: আবদুল হাই শিকদার

জমি দখলে নিতে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবর ভাঙার অভিযোগ

জমি দখলে নিতে দুই মাদ্রাসা অধ্যক্ষের কবর ভাঙার অভিযোগ

মেঘনায় ইলিশ ধরতে গিয়ে জেলে গুলিতে নিহত

নিষেধাজ্ঞা অমান্য মেঘনায় ইলিশ ধরতে গিয়ে জেলে গুলিতে নিহত

আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ হবে

ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মাণ হবে

গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

তদন্ত কমিটির প্রতিবেদন গাজীপুর, বরিশাল ও রংপুরের সাবেক মেয়রদের শত শত কোটি টাকার অনিয়মের তথ্য

আরও পড়ুন

জাতীয় যুব দিবস আজ সনদ বাড়ছে কর্ম নেই

সনদ বাড়ছে কর্ম নেই

খাগড়াছড়িতে প্রথম আয়োজন আল্ট্রা ট্রেইল ম্যারাথনে ১৮৫ দৌড়বিদ

আল্ট্রা ট্রেইল ম্যারাথনে ১৮৫ দৌড়বিদ

বিচার বিভাগ পৃথক্করণ দিবস আজ সুপ্রিমকোর্ট সচিবালয়ের অপেক্ষা থেকেই গেল

সুপ্রিমকোর্ট সচিবালয়ের অপেক্ষা থেকেই গেল

ভারত থেকে আমদানি করা চালে ক্ষতিকর উপাদান

ভারত থেকে আমদানি করা চালে ক্ষতিকর উপাদান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম