গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার
Advertisement
বরিশাল ব্যুরো ও গৌরনদী প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম
গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার
|
ফলো করুন |
|
|---|---|
বরিশালের গৌরনদী পৌরসভার সুন্দরদী এলাকার টরকী পান ভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী পরিত্যক্ত স্থান থেকে নয়টি ককটেল উদ্ধার করেছেন এসআরবির সদস্যরা।
রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে ওই নয়টি ককটেল উদ্ধার করা হয়।
এর আগে ওই দিন সকাল ৮টার দিকে ওই স্থানে ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে উপজেলা প্রশাসন, থানা-পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানটি ঘিরে রাখেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এসআরবি-৬ খুলনার বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের সহায়তায় ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। ককটেলগুলো এখানে কিভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।
