Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

‘কালচারাল ফ্যাসিস্টরা’ যুবায়ের ও সর্বমিত্রের বিরুদ্ধে লেগেছে: ডাকসু ভিপি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১২:২৬ পিএম

‘কালচারাল ফ্যাসিস্টরা’ যুবায়ের ও সর্বমিত্রের বিরুদ্ধে লেগেছে: ডাকসু ভিপি

সর্বমিত্র চাকমা (বামে) ও সাদিক কায়েম।ফাইল ছবি

Advertisement

একদল ‘কালচারাল ফ্যাসিস্ট’ চক্র ক্যাম্পাসে অবৈধ দোকান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা এ বি জুবায়ের ও সর্বমিত্র চাকমার বিরুদ্ধে ঘৃণার প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম।

বুধবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম লিখেছেন, ওই গোষ্ঠী ক্রমশ উগ্র ও সহিংস অবস্থান নিচ্ছে। তারা ডাকসুর কর্মকাণ্ডের বিরোধিতা করার দাবি তুললেও বাস্তবে ব্যক্তিদের ‘দানব’ বানানোর চেষ্টা করছে এবং শিল্পকে ব্যবহার করছে আতঙ্ক ছড়ানোর হাতিয়ার হিসেবে। 

তিনি তার পোস্টে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মাদক কারবারির বিরুদ্ধে পরিচালিত অভিযানকে কেন্দ্র করে এবি জুবাইর ও সর্বমিত্র চাকমার বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার চালাচ্ছে কালচারাল ফ্যাসিস্ট চক্র। তারা ডাকসু’র কর্মকাণ্ডের বিরোধিতার নামে কথিত সুশীল খোলস ছেড়ে চরম উগ্রতা ও হিংসাত্মক মনোভাব প্রকাশ করছে।’ 

‘কালচারাল ফ্যাসিস্টরা খুনি হাসিনার আমলের পুরোনো ডিহিউম্যানাইজেশনের অপরাজনীতি শুরু করেছে। মানুষকে দানব হিসেবে উপস্থাপন করে হত্যাযোগ্য করা কিংবা শিল্পকে সন্ত্রাস প্রচারের মাধ্যম বানিয়ে অপরাজনীতি করার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।’

‘কালচারাল ফ্যাসিস্টরা রাজনীতিকে রাজনীতির ভাষায় মোকাবেলা করার পরিবর্তে হত্যাযোগ্য করার মিশন শুরু করলে হাসিনার পরিণতিই তাদের বরণ করতে হবে। নতুন বাংলাদেশে এইসকল সাংস্কৃতিক সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়ার সুযোগ নেই।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

নিজ দলের নেতাকর্মীরাও এখন বিএনপির হাতে নিরাপদ নয়: সাদিক কায়েম

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা সাদিক কায়েমের

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা সাদিক কায়েমের

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

আরও পড়ুন

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

দাখিল পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ, দেখুন তালিকা

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

পদত্যাগের দাবিতে অবরুদ্ধ গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

২০২৭ সালে ১ কোটি ১০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় আনার পরিকল্পনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম