Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণ

ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ২০১, ফেল থেকে পাশ ৩০৮

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০১:১৩ পিএম

ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ২০১, ফেল থেকে পাশ ৩০৮

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন। ছবি: সংগৃহীত

Advertisement

চলতি বছরের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন। এছাড়া ফেল থেকে পাশ করেছেন ৩০৮ জন। 

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ফল প্রকাশ করা হয়।  

জানা গেছে, ঢাকা বোর্ডে উত্তরপত্র পুনঃর্নিরীক্ষণের ফলের জন্য আবেদন করেন ৮৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী। এরমধ্যে ২ হাজার ৩৩১ জনের ফল এবং গ্রেড পরিবর্তন হয়েছে ২ হাজার ৩৭৩ জনের। 

গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।  

গত বছর এইচএসসি ও সমমানে মোট পাশের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে এবার পাশ কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ। আর জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪।

খাতা চ্যালেঞ্জ বা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে। এছাড়া শিক্ষর্থীদের আবেদনে উল্লেখ করা মোবাইল ফোন নাম্বারেও এসএমএস করে ফল পাঠানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে। একইভাবে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল দেখা যাবে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: এইচএসসি ফলাফল ২০২৫


আরও পড়ুন

সম্পর্কিত খবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

পরীক্ষকের বাসায় এইচএসসি পরীক্ষার্থীকে ফের লেখার সুযোগ, তদন্তে সত্যতা মিলেছে

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

গত বছরের প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা

আরও পড়ুন

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

২৬ শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমোদন বাতিল করতে চায় কারিগরি বোর্ড

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর

এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের ওপর

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

উচ্চশিক্ষাকে কর্মজীবনমুখী করার তাগিদ ইউজিসি চেয়ারম্যানের

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

সারাদেশের ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম