Logo
Logo
×
   

Advertisement

শিক্ষাঙ্গন

বুড়িগঙ্গায় জবি শিবিরের নৌ র‌্যালি, হাদিকে নিয়ে স্লোগান

Advertisement

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

বুড়িগঙ্গায় জবি শিবিরের নৌ র‌্যালি, হাদিকে নিয়ে স্লোগান

বুড়িগঙ্গায় জবি শিবিরের নৌ র‌্যালি। ছবি: যুগান্তর

Advertisement

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার বুড়িগঙ্গা নদীতে আয়োজিত নৌ র‌্যালিতে সন্ত্রাসীদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে নিয়ে স্লোগান দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বুড়িগঙ্গা নদীতে এ র শুরু হয়। 

এ সময় শিবির নেতাকর্মীরা ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; এক হাদি হাসপাতালে, লাখো হাদি ঘরে ঘরে; বিজয় দিবস, সফল হোক; নদী বাঁচলে, বাঁচবে দেশ; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ’- এমন বিভিন্ন স্লোগান দেন। 

একশ নৌকায় প্রায় ৭ শতাধিক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।  নৌ-র‌্যালিটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা ব্রিজ পর্যন্ত গিয়ে আবারও শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়। লাল সবুজ রঙের টি-শার্ট ও হাতে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে শিবির নেতাকর্মী এতে অংশ নেন। 

র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন- শিবির সমর্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা শিবির সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য প্রার্থীরা।

র‌্যালি শেষে মো. রিয়াজুল ইসলাম বলেন, স্বাধীনতাযুদ্ধের গৌরবময় ইতিহাসকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বিজয় দিবসে এই ব্যতিক্রমী প্রোগ্রামের আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা পুরো জাতিকে নদী রক্ষা ও বাঁচানোর জন্য একটি বার্তা পৌঁছে দিতে চাই। 

তিনি বলেন, আজকে বুড়িগঙ্গাসহ আমাদের সব নদী দখল ও দূষণে মৃতপ্রায়। আমাদের তিস্তা, ফেনীসহ সব বড় বড় নদী ভারতের ষড়যন্ত্রের শিকার। তারা নদীর পানি বন্ধ করে রেখেছে। আমরা এসব নদীর পানির ন্যায্য হিস্যা চাই।  

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদি। গত শুক্রবার মতিঝিল এলাকায় গণসংযোগ করে ফেরার পথে তাকে গুলি করা হয়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সোমবার তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম