Logo
Logo
×

Advertisement

ক্যাম্পাস

পুরান ঢাকা থেকে সাবেক জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

পুরান ঢাকা থেকে সাবেক জবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

ইমরান নাবিল প্রামাণিক। ছবি সংগৃহীত

Advertisement

রাজধানীর পুরান ঢাকার ধুপখোলা এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ধূপখোলা এলাকার একটি ভবনের ছয় তলার মেস থেকে লাশটি উদ্ধার করা হয়। 

ইমরান নাবিল প্রামাণিক নামে ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হক জানিয়েছেন, ইমরানের মৃত্যুর খবর শুনে তারা থানায় যান। তারা ৩ জন মেসে একসঙ্গে থাকতো। দুজন নির্বাচনের জন্য বাড়িতে গিয়েছিল। সে বাসায় একাই ছিল।

গেন্ডারিয়া থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রুমমেটদের দেওয়া তথ্যে আমরা সেখানে গিয়ে ফ্যানের সঙ্গে গামছায় পেছানো লাশ উদ্ধার করেছি। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা হয়েছে। ইমরানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করবে পুলিশ।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, এটা আত্মহত্যা। তার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, সে মানসিক অবসাদগ্রস্থ ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডেঙ্গু প্রতিরোধে জবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ভর্তি অনিশ্চিত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা

ভর্তি অনিশ্চিত জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা

নির্বাচনপরবর্তী ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে জবি ইউটিএলের সংবাদ সম্মেলন

নির্বাচনপরবর্তী ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে জবি ইউটিএলের সংবাদ সম্মেলন

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

হাদির মৃত্যুতে কাঁদলেন জবি শিক্ষার্থীরা

মধ্যরাতে উত্তাল পুরান ঢাকা হাদির মৃত্যুতে কাঁদলেন জবি শিক্ষার্থীরা

বুড়িগঙ্গায় জবি শিবিরের নৌ র‌্যালি, হাদিকে নিয়ে স্লোগান

বুড়িগঙ্গায় জবি শিবিরের নৌ র‌্যালি, হাদিকে নিয়ে স্লোগান

আরও পড়ুন

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

ককটেল বিস্ফোরণে ঢাবির এক শিক্ষার্থী বহিষ্কার, তদন্ত কমিটি গঠন

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

ঢাবিতে ভর্তি: একদিনেই আসনপ্রতি ৬ জনের বেশি আবেদন, কোন ইউনিটে কত?

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়লেন ঢাবির ২ চীনা শিক্ষার্থী, যাচ্ছেন আরও ৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম