Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

বিজয় দিবস উপলক্ষে নটরডেমিয়ান ’৯৯-এর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

বিজয় দিবস উপলক্ষে নটরডেমিয়ান ’৯৯-এর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নটরডেমিয়ান ’৯৯-এর উদ্যোগে শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নটরডেম কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ক্লাব নটরডেমিয়ানস-এর ফাদার পিশোতো অডিটোরিয়ামে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি ক, খ ও গ—এই তিনটি বিভাগে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৮০ জন শিশু-কিশোর অংশ নেয়। একইসঙ্গে নটরডেম কলেজের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের জীবনসঙ্গীরাও অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। পরিবারকেন্দ্রিক এই আয়োজনটি এক ধরনের মিলনমেলায় রূপ নেয়, যা নটরডেমিয়ান পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য আরও দৃঢ় করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব নটরডেমিয়ানস-এর প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব) রেফায়েতুল্লাহ। তিনি বলেন, ক্লাব নটরডেমিয়ানস-এর ইতিহাসে এই প্রথম এমন একটি ব্যতিক্রমী ও সফল পারিবারিক আয়োজন অনুষ্ঠিত হলো, যা প্রকৃত অর্থেই একটি ‘ফ্যামিলি গ্যাদারিং’-এর রূপ নিয়েছে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিশু-কিশোরের মাঝে ক্রেস্ট ও অংশগ্রহণ সনদপত্র বিতরণ করা হয়। নটরডেমিয়ান ’৯৯-এর প্রতিনিধিরা জানান, এই আয়োজন একটি সূচনা মাত্র। ভবিষ্যতে নিয়মিতভাবে ক্লাবের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও পারিবারিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তাদের প্রত্যাশা, ক্লাব নটরডেমিয়ানস আগামী দিনে একটি আরও শক্তিশালী, মানবিক ও পরিবারমুখী সংগঠনে পরিণত হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম