Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

হাদির মৃত্যুতে বাকৃবিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম

হাদির মৃত্যুতে বাকৃবিতে গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

ওসমান হাদি হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। ছবি: যুগান্তর

Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে আব্দুল জব্বার মোড়ে একত্রিত হন। সেখানে গায়েবানা জানাজা আদায় করা হয়। জানাজা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।মিছিলটি বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা অতিক্রম করে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে কেয়ার মার্কেটে গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে দেওয়া স্লোগানগুলোর মধ্যে ছিল ‘তুমি কে, আমি কে, হাদি, হাদি’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা’ এবং ‘ইনকিলাব জিন্দাবাদ’।

এতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মতপ্রকাশ ও প্রতিবাদের কণ্ঠরোধের ধারাবাহিক অংশ। তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদী রাজনীতি ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণেই হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

দেশে বাড়ছে অল্প বয়সে আকস্মিক মৃত্যু, নেপথ্যে যে ৫ কারণ

দেশে বাড়ছে অল্প বয়সে আকস্মিক মৃত্যু, নেপথ্যে যে ৫ কারণ

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, ১৪ জনের মৃত্যু

রাশিয়ায় আতশবাজি কারখানায় আগুন, ১৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

বন্যা ও ভূমিধসে ভারতে ৫৬, নেপালে ১৪ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

আরও পড়ুন

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

বাকৃবিতে ইয়াবাসহ চারজন আটক

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

‘পশ্চিমা যুদ্ধের বয়ান সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট’—জবিতে ইরানি রাষ্ট্রদূত

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা টাকা ব্যয়ে সতর্কবার্তা মাউশি’র

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

জাবির বহিষ্কৃত ছাত্রশক্তি নেতাকে ছেড়ে দিল পুলিশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম