Logo
Logo
×
   

শিক্ষাঙ্গন

চাকসু নেতার ওপর হামলা, গ্রেফতার ১

Icon

চবি প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম

চাকসু নেতার ওপর হামলা, গ্রেফতার ১

গ্রেফতারকৃত জালাল উদ্দিন মুন্না। ছবি: যগান্তর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান। 

গ্রেফতার হওয়া ব্যক্তির নাম জালাল উদ্দিন মুন্না। হাটহাজারী মাদরাসা এলাকার পাশে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, চাকসু সম্পাদকের ওপর হামলার ঘটনায় মুন্নার বিরুদ্ধে মূল নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, ঘণ্টাখানেক আগে তাকে গ্রেফতার করা হয়েছে। সে এই মামলার ১ নম্বর আসামি। তার কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, আমরা প্রথমে ১ নম্বর আসামি হিসেবে আরিকুল ইসলামকে দিয়েছিলাম। তবে মুন্না নামে যাকে গ্রেফতার করা হয়েছে, সে এ ঘটনার নেতৃত্ব দিয়েছিল। পুলিশ বিভিন্ন কৌশলে তাকে গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম