Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেক কেটে মেসির জন্মদিন উদযাপন

Advertisement

Icon

শেকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৯:৫৮ পিএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেক কেটে মেসির জন্মদিন উদযাপন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেক কেটে মেসির জন্মদিন উদযাপন। ছবি: যুগান্তর

Advertisement

বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক আয়োজন।

বুধবার (২৪ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন হলের দেয়ালে অঙ্কিত মেসির বৃহদাকার গ্রাফিতি উন্মোচন ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেনসহ অন্যান্য শিক্ষক।

আর্জেন্টাইন সমর্থকদের উদ্যোগে নির্মিত গ্রাফিতিতে ২০২২ সালের ফিফা ওয়ার্ল্ড কাপ জয়ের পর বিশ্বকাপ ট্রফি হাতে মেসির স্মরণীয় মুহূর্ত ফুটিয়ে তোলা হয়েছে। গ্রাফিতি উন্মোচনের সময় উপস্থিত সমর্থকরা করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে প্রিয় ফুটবল তারকার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন। 

আয়োজকরা জানান, বিশ্ব ফুটবলে মেসির অসামান্য অবদান এবং কোটি ভক্তের আবেগের প্রতীক হিসেবে এ আয়োজন করা হয়েছে। তাদের মতে, এই গ্রাফিতি শুধু একজন ফুটবলারের প্রতি শ্রদ্ধা নয় বরং খেলাধুলা ও শিল্পচর্চার সমন্বিত প্রকাশ। 

আর্জেন্টিনার সমর্থক আনাস বিন সোলাইমান বলেন, ফুটবলপ্রেমীদের কাছে লিওনেল মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এক আবেগের নাম। গত দুই দশক ধরে তিনি তার অসাধারণ নৈপুণ্য দিয়ে বিশ্বের কোটি কোটি দর্শককে আনন্দ দিয়ে আসছেন। ২০২২ সালের বিশ্বকাপের সময় আমরা একটি ছোট গ্রাফিতি করেছিলাম। তখনই স্বপ্ন ছিল, মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে একটি বৃহদাকার গ্রাফিতি নির্মাণ করব। সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই আজকের এই আয়োজন। আমরা চাই, এই গ্রাফিতি মেসির প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার একটি স্থায়ী স্মারক হয়ে থাকুক।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সেই সভায় জয় ও পলক অংশ নিয়েছিলেন: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্ত

সেই সভায় জয় ও পলক অংশ নিয়েছিলেন: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্ত

ফুটবলের ভবিষ্যত ১০ সুপারস্টার কারা হবেন, বাছাই করলেন মেসি

ফুটবলের ভবিষ্যত ১০ সুপারস্টার কারা হবেন, বাছাই করলেন মেসি

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

৩ জনকে কাটিয়ে মেসির দুর্দান্ত গোল, ৫ ম্যাচ পর জিতল মিয়ামি

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

মেসির বিদায়ী জার্সি রাখা হলো রিভার প্লেটের জাদুঘরে

মেসির সামনে এখন তিন লক্ষ্য

মেসির সামনে এখন তিন লক্ষ্য

আরও পড়ুন

কানাডার ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ, বছরে মিলবে ১৫ হাজার ডলার

কানাডার ১৯ বিশ্ববিদ্যালয়ে বৃত্তির সুযোগ, বছরে মিলবে ১৫ হাজার ডলার

উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা

উপাচার্যকে ভেতরে রেখেই চুয়েটের ভিসি ভবনে তালা

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

পুনঃপরীক্ষা নয়, প্রয়োজন শিখনঘাটতি পূরণের কার্যকর উদ্যোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষায় একই প্রশ্ন দুবার, যা বলছে কর্তৃপক্ষ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম