Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৫২ এএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

Advertisement

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

শনিবার রাতে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. বোরহান উদ্দিন। তিনি জানান, অল্প সময়ের মধ্যেই ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পারবেন।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের নির্ধারিত কেন্দ্রে একযোগে এমসিকিউ পদ্ধতিতে এ পরীক্ষা নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিজ্ঞান ইউনিটে মোট ৪ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে আবেদন করেন ৩১ হাজার ৫৫৩ জন ভর্তিচ্ছু। সে হিসেবে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় সাত শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

অন্যদিকে ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৮৮৫টি আসনের বিপরীতে আবেদন করেন ১১ হাজার ২৪৪ জন। এ ইউনিটে প্রতিটি আসনের জন্য গড়ে প্রায় ছয়জন ভর্তিচ্ছু প্রতিযোগিতা করেছেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হয়েছে। পাশাপাশি কাঙ্ক্ষিত বিষয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি লুৎফর রহমান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসি লুৎফর রহমান

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ

একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ

কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন কবে, যা বলছে বোর্ড

কলেজ না পাওয়া শিক্ষার্থীদের দ্বিতীয় ধাপের আবেদন কবে, যা বলছে বোর্ড

আরও পড়ুন

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

চবিতে অনুমতি ছাড়া ড্রোন ওড়ালে ব্যবস্থা

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

ছুটি শেষে স্কুল খুলছে সোমবার, কলেজে ক্লাস শুরু ১ নভেম্বর

পবিপ্রবিতে নিয়োগে অনিয়ম সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম