Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

বাকৃবির ৪২ শিক্ষার্থীকে শোকজ

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

বাকৃবির ৪২ শিক্ষার্থীকে শোকজ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

Advertisement

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছেলেদের চারটি আবাসিক হলে ধারাবাহিক সংঘর্ষ, হামলা, ধাওয়া-পালটাধাওয়া ও ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শোকজ পাওয়া শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম। তিনি জানান, চারটি হলের ঘটনায় মোট ৪২ শিক্ষার্থীকে শোকজ করা হয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে তাদের আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দিতে হবে।

প্রক্টর বলেন, হলগুলো থেকে পাওয়া লিখিত অভিযোগ এবং ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে প্রক্টরিয়াল বডির সদস্যদের পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের শোকজ করা হয়েছে। এখন তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। পাশাপাশি ঘটনাগুলো তদন্তে গঠিত দুটি কমিটিও কাজ করছে।

তিনি আরও বলেন, শোকজ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আর তদন্তে কেউ সংঘর্ষ বা ভাঙচুরের ঘটনায় জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটির প্রতিবেদন এখনো প্রশাসনের কাছে জমা পড়েনি। প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি আরও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে।

ঘটনার সূত্রপাত: গত ২৩ ও ২৪ জুলাই ব্যক্তিগত বিরোধের জেরে আশরাফুল হক ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন। পরে ১ আগস্ট মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী ও ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আরও পাঁচজন আহত হন। সর্বশেষ ২ আগস্ট রাতে চার হলের শিক্ষার্থীরা পৃথক সংঘর্ষে জড়ান।

এসব ঘটনায় ধাওয়া-পালটাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের পাশাপাশি হলের গেট, জানালার কাচ, সিসিটিভি ক্যামেরা ও বৈদ্যুতিক বাতিসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ধারাবাহিক এসব ঘটনার পর দায়ীদের শনাক্ত ও সংঘর্ষের কারণ উদঘাটনে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটির প্রতিবেদন ও শোকজের জবাব পর্যালোচনা করে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

বাকৃবিতে মাদক সেবনের সময় ৩ কলেজছাত্র আটক

বাকৃবিতে মাদক সেবনের সময় ৩ কলেজছাত্র আটক

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছেন ৩৫ বাকৃবি শিক্ষার্থী

ইন্টার্নশিপে বিদেশ যাচ্ছেন ৩৫ বাকৃবি শিক্ষার্থী

বাকৃবির নতুন উপাচার্য রফিকুল ইসলাম

বাকৃবির নতুন উপাচার্য রফিকুল ইসলাম

আরও পড়ুন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল

রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরল ছাত্রদল

এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

এবার বুয়েটে ককটেল বিস্ফোরণ

জবির ফটকে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

জবির ফটকে ককটেল বিস্ফোরণ, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম