Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা

ভাইভায় নাম্বার বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পিএম

ভাইভায় নাম্বার বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ছবি: যুগান্তর

Advertisement

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নাম্বার কমিয়ে ভাইভায় নাম্বার বাড়ানোর সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।  

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। 

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকসু ভবনের সামনে ‘নির্ভীক জুলাই স্মৃতিস্তম্ভ’র পাদদেশে সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘ভাইভার নামে প্রহসন, চলবে না’, ‘নিয়োগ নিয়ে বাণিজ্য, চলবে না’ এবং ‘মেধার ভিত্তিতে চাকরি চাই’—এমন নানা স্লোগান দেন।

সমাবেশে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ভাইভায় নাম্বার বাড়িয়ে কোটা বা দলীয়করণের মাধ্যমে নিয়োগের চেষ্টা করা হলে শিক্ষার্থীরা তা কোনোভাবেই মেনে নেবে না। বেকার যুবকদের অধিকার ক্ষুণ্ন করে স্বজনপ্রীতি ও নিয়োগ-বাণিজ্যের সুযোগ সৃষ্টি করা হলে রাজপথেই তার জবাব দেওয়া হবে। 

তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন ব্যর্থতা আড়াল করতে নতুন নতুন ইস্যু তৈরি করা হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের আগে যেভাবে বৈষম্যমূলক নিয়োগব্যবস্থা গড়ে উঠেছিল, সেই পথে হাঁটলে একই পরিণতি ভোগ করতে হবে। তাই দ্রুত মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, কথিত ‘ভাইভা কার্ড’ ও কোটা ব্যবস্থা পুনর্বহালের আলোচনা মেধাভিত্তিক নিয়োগের জন্য বড় হুমকি। রাষ্ট্রের চাকরিতে নিয়োগ হবে কেবল মেধার ভিত্তিতে, কোনো ধরনের প্রভাব বা বিশেষ সুবিধার ভিত্তিতে নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভাইভাকে দুর্নীতি ও স্বজনপ্রীতির হাতিয়ার বানানো হলে দেশের লাখো বেকার তরুণ ক্ষতিগ্রস্ত হবে। সরকার দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দেশের প্রতিটি ক্যাম্পাসে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

ডাকসুর উদ্যোগে চুরি হওয়া ফোন ফিরে পেলেন ঢাবির তিন শিক্ষার্থী

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

এবার সাদিক কায়েম ও ফরহাদের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আব্দুল কাদের

বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

বিমানবন্দরে ল্যাগেজ ও ট্রলি ম্যানেজমেন্ট নিয়ে যা বললেন সাদিক কায়েম

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

৪৯তম বিসিএসে বাদ পড়াদের গেজেটভুক্তির দাবিতে ডাকসুর বিক্ষোভ

আরও পড়ুন

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০

আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

দেশের দ্রুততম মানবী যবিপ্রবির শিরিন

সিএমএইচে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

সিএমএইচে অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম