Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপের সুযোগ দিচ্ছে সিমন্স ইউনিভার্সিটি

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপের সুযোগ দিচ্ছে সিমন্স ইউনিভার্সিটি

Advertisement

যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে দেশটির ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে অবস্থিত সিমন্স ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য মর্যাদাপূর্ণ ‘কোটজেন স্কলারশিপ’ প্রদান করছে, যার মাধ্যমে চার বছরের পুরো পড়াশোনা ও থাকার খরচ সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা সম্ভব।

সিমন্স ইউনিভার্সিটির ভর্তি সংক্রান্ত তথ্যানুযায়ী, কোটজেন স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা চার বছরের স্নাতকের সম্পূর্ণ টিউশন ফি ও আবাসন (রুম-অ্যান্ড-বোর্ড) সুবিধাপ্রাপ্ত হবেন। এছাড়া একাডেমিক গবেষণা, বিদেশে শিক্ষাভ্রমণ, ইন্টার্নশিপ বা বিশেষ কোনো স্বল্পমেয়াদি কোর্সের ব্যয় বহনে অতিরিক্ত ৩ হাজার ডলারের (তিন হাজার মার্কিন ডলার) বিশেষ অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে।

এটি একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক মেধাভিত্তিক স্কলারশিপ। কেবল অসাধারণ একাডেমিক রেকর্ড, শক্তিশালী নেতৃত্বের গুণাবলি, সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা থাকা শিক্ষার্থীরাই এতে অগ্রাধিকার পান। নির্বাচিত স্কলারদের স্নাতকে প্রতি সেমিস্টারে নির্দিষ্ট জিপিএ ধরে রাখার বাধ্যবাধকতা থাকে। আগ্রহী শিক্ষার্থীদের মূল ভর্তি আবেদনের পাশাপাশি এই স্কলারশিপের জন্য পৃথকভাবে আবেদন ফরম পূরণ করতে হবে।

সিমন্স ইউনিভার্সিটিতে বর্তমানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একজন পূর্ণকালীন আবাসিক আন্তর্জাতিক শিক্ষার্থীর বার্ষিক মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৪ হাজার ৮৬ ডলার। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কোনো ধরনের ‘প্রয়োজনভিত্তিক আর্থিক সহায়তা’ (নিড-বেসড এইড) প্রদান করে না। ফলে কোটজেন স্কলারশিপের বাইরে অন্যান্য সাধারণ মেধাভিত্তিক স্কলারশিপের পরিমাণ বছরে সর্বোচ্চ ১৬ হাজার থেকে ৩৩ হাজার ডলার পর্যন্ত হলেও তা মোট খরচের একটি অংশ মাত্র মেটাতে পারে।

শিক্ষা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোটজেন স্কলারশিপ যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার একটি বড় পথ তৈরি করেছে। তবে আবেদন জমা দেওয়ার আগে টিউশন ও আবাসন ব্যতীত অন্যান্য আনুষঙ্গিক খরচ এবং ২০২৬-২৭ আবেদন চক্রের হালনাগাদ সময়সীমা সিমন্স ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট থেকে ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

কুরআন থেকে অনুপ্রাণিত হয়ে নিয়ন্ত্রণহীন স্কুলবাসের ১৯ শিশুকে বাঁচান যুবক

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

স্টারলিংক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে মাস্কের গুরুতর অভিযোগ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

যুক্তরাষ্ট্রে যাজকদের যৌন নিপীড়ন, ১৩০০ জনকে ৮০ কোটি ডলার দেবে চার্চ

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার ছক ইরানের, গোপন গোয়েন্দা তথ্যে চাঞ্চল্য

আরও পড়ুন

রাবি স্টেশনে সাগরদাঁড়ি-তিতুমীরের যাত্রাবিরতি মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

মিষ্টি বিতরণ ও ব্যান্ড পার্টি বাজিয়ে ট্রেন বরণ

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু কাল, ফল প্রকাশ ৩০ অক্টোবর

যেভাবে জানবেন এইচএসসি ও সমমানের ফল

যেভাবে জানবেন এইচএসসি ও সমমানের ফল

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম