Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

ইতিহাসে মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পিএম

ইতিহাসে মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম মো. সোহেল রানা।

Advertisement

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম হয়েও চূড়ান্ত গেজেটে নিজের নাম না থাকায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সোহেল রানা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর সুপারিশপ্রাপ্তদের গেজেট প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি গেজেটের তথ্যও প্রকাশিত হয়েছে সরকারি মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের গেজেট আর্কাইভে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ২০২৫ সালের ২৭ নভেম্বরের সুপারিশের ভিত্তিতে ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার মাধ্যমে ৬১১ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ১১ নভেম্বর ২০২৫ ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি। এতে সাধারণ শিক্ষা ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল।

চূড়ান্ত ফলের ওই তালিকায় ইতিহাস বিষয়ে মেধাক্রমে প্রথম ছিলেন মো. সোহেল রানা। তবে বুধবার প্রকাশিত গেজেটে তাঁর নাম না থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

এ নিয়ে নিজের ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন সোহেল রানা। সেখানে তিনি লেখেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে ১ম হয়েও আমাকে গেজেট থেকে বঞ্চিত করার জন্য।

এ বিষয়ে যুগান্তরকে সোহেল রানা বলেন, ইতিহাসে মেধা তালিকায় আমার প্রথম স্থান ছিল। আমাকে গেজেট থেকে বঞ্চিত কেন করা হলো?

তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে কোনো মামলা, এমনকি জিডি পর্যন্ত নেই। আওয়ামী লীগ, ছাত্রলীগের সঙ্গেও আমার সংশ্লিষ্টতা নেই। আমার পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল, ডিপার্টমেন্ট কোনো জায়গায় ছাত্রলীগের তালিকায় আমার নাম দেখাতে পারবে না। আমার নাম কেন বাদ দিল, আমি নিজেই বুঝতে পারছি না। আমি নিজেই অবাক।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

৫১তম বিশেষ বিসিএসের বিষয়ভিত্তিক সিলেবাস প্রকাশ

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার

৫১তম বিসিএসের বিশেষ বিজ্ঞপ্তি, ৫২তম সাধারণ বিসিএস কবে?

৫১তম বিসিএসের বিশেষ বিজ্ঞপ্তি, ৫২তম সাধারণ বিসিএস কবে?

৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

৫১তম বিশেষ বিসিএস: নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক

‎২৫তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কমিটি

‎২৫তম বিসিএস প্রশাসন ফোরামের নতুন কমিটি

বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ

বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ

আরও পড়ুন

‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার

ইতিহাসে মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

ইতিহাসে মেধাক্রমে প্রথম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই সোহেল রানা

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

টাইমস র‌্যাঙ্কিং-এ দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার

শিবিরের ‘সাথী’ পদ হারিয়েছেন রাকসুর জিএস আম্মার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম